বিদেশি ক্রিকেটার হিসেবে পিএসএলে খেলবেন আমির
গত জুনে মোহাম্মদ আমিরের ব্রিটিশ নাগরিকত্ব নিশ্চিত হয়েছে। এরপর স্থানীয় ক্রিকেটার হিসেবেই তাকে ভাইটালিটি ব্লাস্টে দলে নিয়েছে নটিংহ্যামশায়ার। এমনকি দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়েও তিনি খেলেছেন ব্রিটিশ ক্রিকেটার হিসেবে। এতে আইপিএলে খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে তার।