সাড়ে ৪ কোটিতে করাচিতে জাম্পা

পিএসএল
পিএসএল
পিএসএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে নিবন্ধন করেছেন ৮৭৯ ক্রিকেটার। যেখানে বাংলাদেশের ৫০ জন ক্রিকেটার নিলামে নাম দিয়েছেন। নিলামের আগেই অবশ্য দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৬.৪৪ কোটি রুপিতে বাংলাদেশের তারকা পেসারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।

দল পেলেন জাম্পা, পেলেন না খাওয়াজা

অজি স্পিনার অ্যাডাম জাম্পাকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয় পিএসএলের নিলামে। তাকে শেষ পর্যন্ত ৪.৫ কোটি রুপিতে দলে নেয় করাচি কিংস। অবশ্য্য তারই স্বদেশী উসমান খাওয়াজা নিলামে অবিক্রিত থাকেন।

ইসলামাবাদে ওয়াসিম জুনিয়র, খরচ ৪ কোটি ১০ লাখ

৪ কোটি ১০ লাখ রুপিতে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে দলে নিয়েছে ইসলাবাদ ইউনাইটেড। এরপর রাইলি মেরিডিথ অবিক্রিত থাকেন। মোহাম্মদ আজাবকেও কেউ দলে নেয়নি।

পিএসএল নিলামে অবিক্রিত নাহিদ-লিটন

পিএসএল নিলামে অবিক্রিত থাকেন নাহিদ রানা। তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এরপর রাওয়ালপিন্ডি ৫ কোটি ৪০ লাখ রুপিতে মোহাম্মদ আমিরকে দলে নেয়। একই দলের হয়ে পিএসএলে খেলবেন বাংলাদেশের তারকা স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটন দাসও অবিক্রিত থাকেন।

করাচিতে সালমান, লাহোরে ফখর জামান

পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘাকে দলে নিতে লড়াইয়ে নামে ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংস। তাকে দলে নিতে রীতিমতো লড়াইয়ে নামে পিএসএলের পুরাতন দুই ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত তাকে দলে নিয়েছে করাচি। তাকে দলে খরচ করতে হয়েছে ৫ কোটি ৮৫ লাখ রুপি। ৭ কোটি ৯৫ লাখ রুপিতে ফখরকে দলে নেয় লাহোর কালান্দার্স।

অবিক্রিত সাকিব আল হাসান

২.২ কোটি রুপি ভিত্তিমূল্যে পিএসএল নিলামে নাম দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। যার ফলে প্রথম ডাকে অবিক্রিত সাকিব।

পিএসএলে দল পেলেন রিশাদ

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পিএসএল নিলামে নাম ওঠে রিশাদ হোসেনের। তাকে দলে নিতে লড়াইয়ে নামে রাওয়ালপিন্ডি, করাচি কিংস। ৩ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি।

৮ কোটি ৬৫ লাখে রাওয়ালপিন্ডিতে নাসিম শাহ, শিয়ালকোটে ফারহান

নাসিম শাহকে নিয়ে করাচি ও রাওয়ালপিন্ডি লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত তাকে ৮ কোটি ৬৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে পিএসএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি। ৫ কোটি ৭০ লাখ রুপিতে শাহিবজাদা ফারহানকে দলে নিয়েছে শিয়ালকোট স্টেলিয়ন্স।

আবারও লাহোরে হারিস রউফ

পিএসএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি ও লাহোর কালান্দার্স হারিস রউফকে পেতে লড়াইয়ে নামে। দুই দলের মধ্যে রীতিমতো লড়াই শুরু হয় হারিসকে পেতে। শেষ পর্যন্ত ৭ কোটি ৮০ লাখ রুপিতে হারিসকে দলে নেয় লাহোর।

করাচিতে ওয়ার্নার, কোয়েটায় রুশো

৭ কোটি ৯০ লাখ রুপিতে করাচি কিংস কিনে নিয়েছে ডেভিড ওয়ার্নারকে। রাইলি রুশোকে ৫ কোটি ৫৫ লাখ রুপিতে রাইলি রুশোকে দলে নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

পিএসএলে অবিক্রিত মিরাজ

পিএসএলের নিলামে দল পেলেন না মেহেদী হাসান মিরাজ। ১ কোটি ১০ লাখ ভিত্তিমূল্যে ডানহাতি অফ স্পিনারের নাম তোলা হলেও তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

৮.৫০ কোটিতে ইসলামাবাদে ফাহিম আশরাফ

ফাহিম আশরাফকে দলে পেতে আগ্রহ দেখায় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তবে লাহোর কালান্দার্স, কোয়েটা গ্লাডিয়েটর্সের সঙ্গে লড়াইয়ে জিতে ৮.৫০ কোটি রুপিতে পেস বোলিং অলরাউন্ডারকে দলে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।

পিএসএলের ৮ দলের রিটেইন ক্রিকেটারের তালিকা:

ইসলামাবাদ ইউনাইটেড— শাদাব খান (৭ কোটি), সালমান ইরশাদ (১.২ কোটি), আন্দ্রিস গুস (১.২ কোটি), ডেভন কনওয়ে (৬.৩ কোটি, সরাসরি চুক্তি)), ফাহিম আশরাফ, মেহরান মুমতাজ, ম্যাক্স ব্রায়ান্ট

শিয়ালকোট স্ট্যালিয়ন্স— স্টিভ স্মিথ (সরাসরি চুক্তি), মোহাম্মদ নাওয়াজ (৬.১৬ কোটি), সালমান মির্জা (৩.৯২ কোটি), আহমেদ দানিয়াল (২.২৪ কোটি), সাদ মাসুদ (৮৪ লাখ), শাহিবজাদা ফারহান, স্টিভ স্মিথ, জাহানজাইব সুলতান,

করাচি কিংস— মঈন আলী (সরাসরি ‍চুক্তি, ৬.৪৪ কোটি), খুশদিল শাহ (৩.৩৬ কোটি), হাসান আলী (৪.৭৬ কোটি), সাদ বেগ (৬০ লাখ), আব্বাস আফ্রিদি (৩.০৮ কোটি), মঈন আলী (৬.৪৪ কোটি, সরাসরি চুক্তি), আজম খান, ডেভিড ওয়ার্নার, সালমান আলী আঘা,

কোয়েটা গ্লাডিয়েটর্স— আবরার আহমেদ (৭ কোটি), উসমান তারিক (৫.৬ কোটি), হাসান নাওয়াজ (৩.৯২ কোটি), শ্যামল হোসেন (৮৪ লাখ), স্পেন্সার জনসন (সরাসরি চুক্তি), রাইলি রুশো, ফয়সাল আকরাম, আরাফাত মিনহাস, জাহানদাদ খান, খাজা নাফে

লাহোর কালান্দার্স— মুস্তাফিজুর রহমান (সরাসরি চুক্তি, ৬.৪৪ কোটি), শাহীন শাহ আফ্রিদি (৭ কোটি), সিকান্দার রাজা (২.৮ কোটি), আব্দুল্লাহ শফিক (২.২ কোটি), মোহাম্মদ নাইম (৭০ লাখ), হারিস রউফ, উসামা মীর, ফখর জামান, উবাইদ শাহ, হাসিবউল্লাহ খান

পেশাওয়ার জালমি— অ্যারন হার্ডি (সরাসরি চুক্তি) বাবর আজম (৭ কোটি), সুফিয়ান মুকিম (৪.৪৮ কোটি), আব্দুল সামাদ (২.৮ কোটি), আলী রাজা (১.৯৬ কোটি), আমের জামাল, খুররাম শাহজাদ, মোহাম্মদ হারিস

হায়দরাবাদ কিংসম্যান— সাইম আইয়ুব (১২.৬ কোটি), উসমান খান (৪.৬ কোটি), আকিফ জাভেদ (১.৯৬ কোটি), মাজ সাদাকাত (৩.৫ কোটি), মার্নাস ল্যাবুশেন (সরাসরি চুক্তি), মোহাম্মদ আলী, কুশাল পেরেরা

রাওয়ালপিন্ডি— মোহাম্মদ রিজওয়ান, জামান খান, ইয়াসির খান, স্যাম বিলিংস, নাসিম শাহ, রিশাদ হোসেন, ড্যারিল মিচেল, মোহাম্মদ আমির

আরো পড়ুন: