পিএসএলের নিলাম নিয়ে আপনার যা জানা প্রয়োজন

পিএসএল
পিসিবি
পিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের আগে মুলতান সুলতান্সের মালিকানা বিক্রি করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিলামের মাধ্যমে ওয়ালি টেকনোলজিসের কাছে মুলতানের মালিকানা বিক্রি করেছে মহসিন নাকভির বোর্ড। পাকিস্তানি ২৪৫ কোটি রুপিতে মালিকানা পাওয়া ওয়ালি টেকনোলজিস পিএসএলের আগামী আসর খেলবে রাওয়ালপিন্ডি শহরের নামে। রাওয়ালপিন্ডি বিক্রির সঙ্গে সঙ্গে ৮ দলের মালিকানা খুঁজে পেয়েছে পিসিবি।

পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মাঝে পিএসএলের সঙ্গে চুক্তি নবায়ন করেছে লাহোর কালান্দার্স, ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্লাডিয়েটর্স, পেশাওয়ার জালমি ও করাচি কিংস। তাদের সঙ্গে প্রথমবারের মতো পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে যুক্ত হয়েছে শিয়ালকোট স্ট্যালিয়ন্স ও হায়দরাবাদ কিংসম্যান। ১১ ফেব্রুয়ারি হতে যাওয়া নিলামের আগে রাওয়ালপিন্ডি বাদে সবগুলো ফ্র্যাঞ্চাইজিই রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে।

পিএসএলের নিলামের জন্য ৮৭৯ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। যেখানে বাংলাদেশের ৫০ ক্রিকেটার নাম দিয়েছেন। সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপি ভিত্তিমূল্যে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। গত আসরে লাহোরের হয়ে খেলা রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ১ কোটি ১০ লাখ রুপি। নিলামের আগেই দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোরের হয়ে পিএসএল খেলবেন তিনি।

১১ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় দুপুর ১২ টা ৩০ মিনিটে পিএসএলের নিলাম অনুষ্ঠিত হবে। পিসিবি ও পিএসএলের ইউটিউব চ্যানেলে নিলাম সরাসরি সম্প্রচার করা হবে। নিলামের আগে ব্যাটিং কোচ মিসবাহ উল হক, সহকারী কোচ আজহার মেহমুদ ও বোলিং কোচ হিসেবে ওটিস গিবসনকে নিয়োগ দিয়েছে পেশাওয়ার। দলটির অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বাবর আজমকে।

পিএসএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা—

ভিত্তিমূল্য ২ কোটি ২০ লাখ রুপি— সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জাকির হাসান।

ভিত্তিমূল্য ১ কোটি ১০ লাখ রুপি— রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিসান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভির ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মণ্ডল, শেখ মেহেদী, শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি।


ভিত্তিমূল্য ৬০ লাখ রুপি— আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন ধ্রুব, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম জুনিয়র, জাকের আলী, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাইম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাঈম হাসান, রাকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব।

পিএসএলের ৮ দলের রিটেইন ক্রিকেটারের তালিকা:


ইসলামাবাদ ইউনাইটেড— শাদাব খান (৭ কোটি), সালমান ইরশাদ (১.২ কোটি), আন্দ্রিস গুস (১.২ কোটি), ডেভন কনওয়ে (৬.৩ কোটি, সরাসরি চুক্তি))

শিয়ালকোট স্ট্যালিয়ন্স— স্টিভ স্মিথ (সরাসরি চুক্তি), মোহাম্মদ নাওয়াজ (৬.১৬ কোটি), সালমান মির্জা (৩.৯২ কোটি), আহমেদ দানিয়াল (২.২৪ কোটি) এবং সাদ মাসুদ (৮৪ লাখ)

করাচি কিংস— মঈন আলী (সরাসরি ‍চুক্তি, ৬.৪৪ কোটি), খুশদিল শাহ (৩.৩৬ কোটি), হাসান আলী (৪.৭৬ কোটি), সাদ বেগ (৬০ লাখ), আব্বাস আফ্রিদি (৩.০৮ কোটি), মঈন আলী (৬.৪৪ কোটি, সরাসরি চুক্তি)


কোয়েটা গ্লাডিয়েটর্স— আবরার আহমেদ (৭ কোটি), উসমান তারিক (৫.৬ কোটি), হাসান নাওয়াজ (৩.৯২ কোটি), শ্যামল হোসেন (৮৪ লাখ) এবং স্পেন্সার জনসন (সরাসরি চুক্তি)।

লাহোর কালান্দার্স— মুস্তাফিজুর রহমান (সরাসরি চুক্তি, ৬.৪৪ কোটি), শাহীন শাহ আফ্রিদি (৭ কোটি), সিকান্দার রাজা (২.৮ কোটি), আব্দুল্লাহ শফিক (২.২ কোটি) এবং মোহাম্মদ নাইম (৭০ লাখ)।

পেশাওয়ার জালমি— অ্যারন হার্ডি (সরাসরি চুক্তি) বাবর আজম (৭ কোটি), সুফিয়ান মুকিম (৪.৪৮ কোটি), আব্দুল সামাদ (২.৮ কোটি) এবং আলী রাজা (১.৯৬ কোটি)।

হায়দরাবাদ কিংসম্যান— সাইম আইয়ুব (১২.৬ কোটি), উসমান খান (৪.৬ কোটি), আকিফ জাভেদ (১.৯৬ কোটি), মাজ সাদাকাত (৩.৫ কোটি) এবং মার্নাস ল্যাবুশেন (সরাসরি চুক্তি)


রাওয়ালপিন্ডি—

আরো পড়ুন: