পেশাওয়ার তাকে ধরে রাখতে চাইলেও ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি নবায়ন করেননি সাইম। নতুন মৌসুম শুরুর আগে পেশাওয়ার ছেড়ে কিংসম্যান হায়দরাবাদে যোগ দিয়েছেন তিনি। ১২.৬ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে দলটি। বাংলাদেশ মুদ্রায় যা ৫ কোটি ৫১ লাখ টাকা। পিএসএলের ইতিহাসে সবচেয়ে স্থানীয় ক্রিকেটার এখন সাইম। পেছনে ফেলেছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদির মতো ক্রিকেটারদের।
বাবর ও শাহীন আফ্রিদিকে ৭ কোটি পাকিস্তানি রুপিতে রিটেইন করেছে যথাক্রমে পেশাওয়ার ও লাহোর কালান্দার্স। সাইমের পাশাপাশি নিলামের আগে উসমান খান, আকিফ জাভেদ ও মাজ সাদাকাতকে রিটেইন করেছে হায়দরাবাদ। সরাসরি চুক্তিতে তারা দলে টেনেছে অস্ট্রেলিয়ার মার্নাস ল্যাবুশেনকে। প্রথমবারের মতো পিএসএল খেলতে আসা শিয়ালকোট স্ট্যালিয়ন্সও তাদের রিটেইন ক্রিকেটারের তালিকা জমা দিয়েছে।
পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজের সঙ্গে সালমান মির্জা, আহমেদ দানিয়াল ও সাদ মাসুদকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে স্টিভ স্মিথের সঙ্গে সরাসরি চুক্তি করেছে শিয়ালকোট। গত ৩ ফেব্রুয়ারি পুরনো পাঁচটি ফ্র্যাঞ্চাইজি রিটেইন তালিকা জমা দিয়েছে। একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাউকে রিটেইন করেনি বিক্রির অপেক্ষায় থাকা মুলতান সুলতান্স। আগামী ১১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে পিএসএলের নিলাম। টুর্নামেন্ট শুরু ২৩ মার্চ।
পিএসএলের ৮ দলের রিটেইন ক্রিকেটারের তালিকা:
ইসলামাবাদ ইউনাইটেড— শাদাব খান (৭ কোটি), সালমান ইরশাদ (১.২ কোটি), আন্দ্রিস গুস (১.২ কোটি), ডেভন কনওয়ে (৬.৩ কোটি, সরাসরি চুক্তি))
শিয়ালকোট স্ট্যালিয়ন্স— স্টিভ স্মিথ (সরাসরি চুক্তি), মোহাম্মদ নাওয়াজ (৬.১৬ কোটি), সালমান মির্জা (৩.৯২ কোটি), আহমেদ দানিয়াল (২.২৪ কোটি) এবং সাদ মাসুদ (৮৪ লাখ)
করাচি কিংস— মঈন আলী (সরাসরি চুক্তি, ৬.৪৪ কোটি), খুশদিল শাহ (৩.৩৬ কোটি), হাসান আলী (৪.৭৬ কোটি), সাদ বেগ (৬০ লাখ), আব্বাস আফ্রিদি (৩.০৮ কোটি), মঈন আলী (৬.৪৪ কোটি, সরাসরি চুক্তি)
কোয়েটা গ্লাডিয়েটর্স— আবরার আহমেদ (৭ কোটি), উসমান তারিক (৫.৬ কোটি), হাসান নাওয়াজ (৩.৯২ কোটি), শ্যামল হোসেন (৮৪ লাখ)।
লাহোর কালান্দার্স— মুস্তাফিজুর রহমান (সরাসরি চুক্তি, ৬.৪৪ কোটি), শাহীন শাহ আফ্রিদি (৭ কোটি), সিকান্দার রাজা (২.৮ কোটি), আব্দুল্লাহ শফিক (২.২ কোটি) এবং মোহাম্মদ নাইম (৭০ লাখ)।
পেশাওয়ার জালমি— রহমানউল্লাহ গুরবাজ (সরাসরি চুক্তি) বাবর আজম (৭ কোটি), সুফিয়ান মুকিম (৪.৪৮ কোটি), আব্দুল সামাদ (২.৮ কোটি) এবং আলী রাজা (১.৯৬ কোটি)।
কিংসম্যান হায়দরাবাদ— সাইম আইয়ুব (১২.৬ কোটি), উসমান খান (৪.৬ কোটি), আকিফ জাভেদ (১.৯৬ কোটি), মাজ সাদাকাত (৩.৫ কোটি) এবং মার্নাস ল্যাবুশেন (সরাসরি চুক্তি)
মুলতান সুলতান্স—