ইসলামাবাদে কনওয়ে, করাচিতে মঈন

পিএসএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের আগে একজন ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ দিয়েছে গভর্নিং কাউন্সিল। সেই সুযোগটা সবার আগে কাজে লাগিয়েছে শিয়ালকোট স্ট্যালিয়ন্স। প্রথমবারের মতো পিএসএলে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটি স্টিভ স্মিথের সঙ্গে চুক্তি করেছে। প্রথমবারের মতো পিএসএল খেলবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।

শিয়ালকোটের মতো বাকিরাও একজন ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করছে। যেখানে ৬.৩ কোটি পাকিস্তানি রুপিতে ডেভন কনওয়েকে দলে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটারও প্রথমবারের মতো পিএসএলে খেলবেন। কনওয়েকে নেওয়ার আগে শাদাব খান, সালমান ইরশাদ ও আন্দ্রিস গুসকে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সুযোগটা কাজে লাগিয়েছে করাচি কিংসও।

টুর্নামেন্টের আগামী আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলবেন মঈন আলী। ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপিতে ইংলিশ অলরাউন্ডারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে করাচি। এর আগে রিটেইন করেছে হাসান আলী, খুশদিল শাহ, সাদ বেগ এবং আব্বাস আফ্রিদিকে।

আরো পড়ুন: