‘সূর্যবংশীর অভিষেক যত দেরিতে হবে, ততই তার ওপর চাপ বাড়বে’
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক যত দেরিতে হবে, ততই বাড়বে বৈভব সূর্যবংশীর ওপর প্রত্যাশার চাপ- এমনটাই মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার মতে, ইংল্যান্ড সফরে বিশ ওভারের আন্তর্জাতিক সিরিজে সুযোগ পেলে ১৫ বছর বয়সী এই ব্যাটারকে শুরু থেকেই নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ নিতে হবে।