জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের জন্য রাসায়নিক স্প্রে ব্যবহার করছে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ
উইকেট পরখ করছেন গৌতম গম্ভীর
উইকেট পরখ করছেন গৌতম গম্ভীর
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে বাঁচা মরার ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে ভারত। এই ম্যাচের ওপরই অনেকটা নির্ভর করছে ভারতের সেমি ফাইনালের স্বপ্ন। ম্যাচটি হবে ভারতের ঐতিহাসিক চেন্নাইয়ের চিপাক স্টেডিয়ামে।

জিম্বাবুয়ে ও ভারতের মধ্যকার ম্যাচটি দিবারাত্রির। রাতের ম্যাচগুলোতে বিশেষ করে অনেক শিশির পড়ে এই মাঠে। এর ফলে ব্যাটিং অনেকটাই সহজ হয়ে যায় সন্ধ্যার পর ব্যাটিং করতে থাকা দলের জন্য। অন্যদিকে বোলারদের কাজ কঠিন হয়ে যায়। এই সমস্যার সমাধানে বিশেষ ব্যবস্থা নিচ্ছে ভারত।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, খেলার ভারসাম্য বজায় রাখতে চিপক স্টেডিয়ামে ‘ডিউ কিউর’ নামে নতুন একটি আমদানিকৃত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। এই রাসায়নিকটি আনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ও বুধবার (২৫ ফেব্রুয়ারি) মাঠে ‘ডিউ কিউর’ স্প্রে করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলেও আবার স্প্রে করা হয়েছে বলে জানা গেছে। যা জিম্বাবুয়ে ও ভারতের বিপক্ষে ম্যাচ শিশিরের প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচের সময় আদ্রতা থাকতে পারে ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত।

এদিকে চিপাকের উইকেট ঐতিহ্যগতভাবেই স্পিনারদের জন্য বেশ সহায়ক। বিশেষ করে স্পিনাররা সেখানে খুব ভালো বল গ্রিপ কুরতে পারেন, বলও বেশ বড় বড় টার্ন নেয় এবং ব্যাটারদের ধৈর্য নিয়ে খেলয়ে হয়। চিপাকের উইকেটে টাইমিংয়ে হেরফের হলে বাঁচার সুযোগ খুবই কম।

দিবারাত্রির ম্যাচে টসও বেশ গুরুত্বপূর্ণ। রাতে শিশিরের প্রভাব পড়তে পারে জানলে যেকোনো অধিনায়কই সেখানে রান তাড়া করতে ভালোবাসেন। ফলে টসে জিতে অধিনায়করা আগে বোলিংয়ের সিদ্ধান্তই বেছে নেন। জিম্বাবুয়ে ও ভারত সুপার এইটে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বলে এই ম্যাচে হারলে সুপার এইটের হিসেবে থেকে বাতিল হয়ে যাবে যেকোনো একটি দল। এমনকি জিতলেও অপেক্ষায় থাকতে হবে পরের ম্যাচের।

আরো পড়ুন: