এর মধ্যে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ইলিংওর্থ। ২০২৪ বিশ্বকাপের ফাইনালে তিনি ক্রিস গ্যাফানির সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। আইসিসির টুর্নামেন্টগুলোতে ইলিংওর্থের ধারাবাহিক উপস্থিতি চোখে পড়ার মতো।
এর আগে তিনি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও আম্পায়ারিং করেছেন। অ্যালেক্স ওয়ার্ফ এর আগে ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপ ও ২০২৩ ছেলেদের ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন। গত বছর তাকে এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ার্সে অন্তর্ভুক্ত করা হয়।
চলতি সপ্তাহের শুরুতে কলকাতার ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচেও একসঙ্গে আম্পায়ারিং করেছিলেন ইলিংওয়ার্থ ও ওয়ার্ফ। অনফিল্ড আম্পায়ারদের সহায়তায় তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন সাউথ আফ্রিকার আল্লাহউদ্দিন পালেকার।
৪৮ বছর বয়সী এই আম্পায়ার ২০২৫ সালের মার্চে ওয়ার্ফের সঙ্গে এমিরেটস আইসিসি এলিট প্যানেলে জায়গা পান এবং এবারের টুর্নামেন্টে ইতোমধ্যে ছয়টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন আরেক সাউথ আফ্রিকান অ্যাড্রিয়ান হোল্ডস্টক। আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট।