গম্ভীরের কোচিং পদ্ধতি নিয়ে ড্রেসিংরুমে অসন্তোষ
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের দায়িত্ব পালন নিয়ে দল ও বিসিসিআইয়ের ভেতরে আলোচনা বাড়ছে বলে দাবি করেছে দেশটির ক্রিকেটভিত্তিক একটি গণমাধ্যম। সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটের ক্রিকেটে প্রত্যাশার তুলনায় দুর্বল ফলাফলের পর তার কোচিং পদ্ধতি নিয়ে দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার অসন্তুষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।