ভারতের বিরুদ্ধে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে দেশটিতে যাত্রা করতে বাংলাদেশ অস্বীকার করলে আইসিসি তাদের টুর্নামেন্ট থেকে সরিয়ে দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেয়ার অনুরোধ করেছিল।
তবে আইসিসি জানিয়েছিল, টুর্নামেন্টের সূচিতে কোনো পরিবর্তন হবে না। এরপর বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়ে এবং পাকিস্তান অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে সালমান বলেন, 'বাংলাদেশিরা আমাদের ভাই; তারা পাকিস্তানের প্রতি যে সমর্থন দেখিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। দুঃখজনক যে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না।'
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের পাশে দাঁড়াতেই ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান।
বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পাকিস্তান প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি এক ধরনের ঐক্য প্রকাশ হিসেবে অভিহিত করেছেন। আসিফ তার ফেসবুক পোস্টে পাকিস্তানের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান।