কারো মনোযোগ পেতে ভারত নিয়ে কথা বলার প্রয়োজন নেই: আমির

মোহাম্মদ কাইফ ও মোহাম্মদ আমির
মোহাম্মদ কাইফ ও মোহাম্মদ আমির
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করেই চলেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। সবগুলো ভবিষ্যদ্বাণীই সুরিয়াকুমার যাদবের দল ভুল প্রমাণ করে ফাইনালে উঠেছে। আমির আলোচনায় থাকার জন্যই এসব মন্তব্য করছেন বলে দাবি ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের।

ভারতীয় খেলোয়াড়দের নিয়েও একের পর বিরূপ মন্তব্য করছেন আমির। টি-টোয়েন্টি ফরম্যাটে এই মূহুর্তে ব্যাটাদের র‍্যাংকিংয় এক নম্বরে আছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। কিন্তু এই বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ অভিষেককে ‘ওয়ান-ডাইমেনশনাল’ ও ‘স্লগার’ বলে মন্তব্য করেন আমির। নিজ দেশের ব্যাটারকে নিয়ে করা আমিরের এমন মন্তব্যের পাল্টা উত্তর দিয়েছেন কাইফ।

কাইফ সম্প্রতি আমিরকে উদ্দেশ্য করে বলেন, ‘আমির শুধু শিরোনামে থাকার জন্য ভারতকে নিয়ে মন্তব্য করছেন। আমাদের নিজেদের বিষয়গুলো নিয়ে মনোযোগী হওয়া উচিত, অন্যদের মন্তব্যে নয়।’

বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে নিয়মিতই ম্যাচ বিশ্লেষণ করছেন আমির। সুপার এইট পর্বে তিনি তিন বার বলেছিলেন, ভারত সেমি-ফাইনালে উঠতে পারবে না। সবশেষ সেমিফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। ভারতের বিপক্ষে যাওয়া সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে ফাইনালে ওঠে জাসপ্রিত বুমরাহ-সাঞ্জু স্যামসনরা। সেই ম্যাচের পর আমির যুক্তি হিসেবে সামনে এনেছিলেন ইংল্যান্ডের ক্যাচ মিস করার বিষয়টি।

এর জবাব দিতে ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির প্রসঙ্গ তুলে ধরে কাইফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে তারা যে ম্যাচ হেরেছিল, সেই একাদশে আমিরও ছিলেন। তার সেই ওভারে বাউন্ডারি হজমের পাশাপাশি অনেকগুলো ওয়াইড দিতে দেখেছি। তার বলও স্টাম্পে ছিল না। তার কারণে দল হেরে গেছে। আমরা কেন তার মন্তব্য নিয়ে এত মনোযোগ দেব? তাদের এসব মন্তব্য নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নেই।’

এমন পাল্টা আক্রমণেও আমির দমে যাবার পাত্র নন। এবার নিজের ইউটিউব চ্যানেলে কাইফকে তার ক্রিকেটীয় ক্যারিয়ার নিয়ে খোঁচা দিয়ে তিনি বলেন, 'আমি জানি না তার ক্রিকেট ক্যারিয়ার কতদূর গিয়েছিল। তবে আমি তার পরিসংখ্যান দেখেছি, আইপিএলে মাত্র ২৯টি ম্যাচ খেলেছেন, স্ট্রাইক রেট ১০৩। তিনি বললেন আমি ভারতের বিষয়ে মন্তব্য করছি দর্শক আকর্ষণ করতে। প্রথমেই বলছি, কারো মনোযোগ পেতে আমাকে ভারতের বিষয়ে কথা বলার প্রয়োজন নেই। মিস্টার কাইফ, আমি ৩৫০টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছি, আপনি চাইলে আমার পরিসংখ্যান দেখতে পারেন।’

আমির এখানেই থামেননি। কাইফকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, 'আমি শুনেছি, আপনি শুধু ফিল্ডিংয়ের কারণেই ক্রিকেট খেলতেন। আমি ক্রিকেট খেলেছি নিজের পারফরম্যান্স দিয়ে। আপনাকে সুযোগ দেবার জন্য আপনার উচিত দাদার (সৌরভ গাঙ্গুলি) কাছে কৃতজ্ঞ থাকা। আপনি একজন ক্রিকেটার, এই ধরণের মন্তব্য আপনাকে মানায় না।'

আরো পড়ুন: