যদিও পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সিদ্ধান্তটিকে ‘যেকোনো খেলাধুলার ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী’ বলে আখ্যা দিয়েছেন বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক প্রভতেজ সিং ভাটিয়া।
পাকিস্তানের এমন সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়েছেন তিনি। এটা কোনো ক্রীড়াসুলভ আচরণের মধ্যে পড়ে না বলেও মন্তব্য করেছেন ভাটিয়া। পাকিস্তান শেষ পর্যন্ত ভারত ম্যাচ যদি বয়কট করে তবে আইসিসি কঠোর পদক্ষেপ নেবে বলেও আশাবাদী বিসিসিআইয়ের এই কর্মকর্তা।
ভাটিয়া বলেন, ‘এটি যে কোনো খেলাধুলার ক্রীড়াসুলভ আচরণের বিরুদ্ধে। পাকিস্তানের এই সিদ্ধান্ত খুবই ভুল। আমি নিশ্চিত, আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে। আমরা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় থাকব।’
গুঞ্জন সোনা যাচ্ছে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের প্রেক্ষিতে আইসিসি দেশটির সদস্যপদ স্থগিতসহ বেশ কিছু পদক্ষেপ নিতে পারে। তবে পাকিস্তান বরাবরই এমন শঙ্কার কথা উড়িয়ে দিয়েছে। তারা যৌক্তিক কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
অবশ্য এই ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ভাটিয়া। তিনি যোগ করেন, ‘এখানে সে বিষয়ে আলোচনা করা সম্ভব নয়, তবে আইসিসি অবশ্যই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে।’