ইনজুরিতে পড়ে দেশে ফিরে গেলেন ওভারটন, বিপদে চেন্নাই
চেন্নাই সুপার কিংসের চলতি আসর যেন চোটের দুর্ভাগ্যেই ভরা। যখন দলটি ছন্দ খুঁজে গুরুত্বপূর্ণ সময়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছিল, তখনই আরও একটি ধাক্কা খেলো তারা। এবার চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দলটির ইংলিশ অলরাউন্ডার জেমি ওভারটন।