বিপিএলে নতুন দলে নাম লেখাচ্ছেন মুস্তাফিজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি দল। এর মধ্যে নতুন যোগ দিয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজি। তবে বিপিএলের পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে টিকে আছে শুধু রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি দল। এর মধ্যে নতুন যোগ দিয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজি। তবে বিপিএলের পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে টিকে আছে শুধু রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।
১৮ বলে ঝড়ো হাফ সেঞ্চুরি, যেখানে ছিল সাতটি ছক্কার মার। ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেও দলের পরাজয় ঠেকাতে পারলেন না আবু হায়দার রনি। হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল বাংলাদেশ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। এই দুই ক্রিকেটারকে আগামী মৌসুমে খেলতে দেখা যাবে সিলেট টাইটান্সের হয়ে। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তাদের দুজনকে দলে নিয়েছে তারা।
জাতীয় দলের হয়ে খেলার সময় মঞ্জুরুল ইসলামের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন জাহানারা আলম! বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন জাহানারা নিজেই। বাংলাদেশের সাবেক অধিনায়কের এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটির মোকাবেলা করতে চান মঞ্জুরুল। তবে আপাতত কথা বলা থেকে বিরত থাকতে চান তিনি।
বিপিএলের আগামী আসরের আগেই স্পট ফিক্সিংয়ে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে চেয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। এমন কী ১৭ নভেম্বর হতে যাওয়া ড্রাফটেও তাদের না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তবে পুরনো অবস্থান বদলে বিপিএলের আগামী আসরে অভিযুক্তদের খেলার সবুজ সংকেত দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানালেন, বিপিএলের আগেই অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছিলেন তাইজুল ইসলাম। নিলাম থেকে দল পেলেও শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাঁহাতি এই স্পিনারের। টুর্নামেন্টের মাস দেড়েক আগে তাইজুলের পরিবর্তে কেন উইলিয়ামসনকে দলে নিয়েছে ডারবান সুপার জায়ান্টস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। দলটির সাফল্যের নেপথ্যে ছিলেন প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। এবারের বিপিএলে ফরচুন বরিশাল অংশ নিলে হয়তো ফ্র্যাঞ্চাইজিটির ডাগ আউটে দেখা যেত তাকেই।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন বাংলাদেশ নারী দলের এক সময়ের অধিনায়ক জাহানারা আলম। সাবেক এই ক্রিকেটার জাহানারাকে বাজে প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জাহানারা।
বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার প্রথম ম্যাচ। নিজেদের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন আকবর আলীরা। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ৭৫ রান তোলে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে ৬১ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন আকবররা। ৮ নভেম্বর সকালে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
ফয়সাল খানের সেঞ্চুরি ও উজাইরউল্লাহ নিয়াজির হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথেই ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ৫১ রানে ৬ উইকেট নিয়ে সফরকারীদের আড়াইশ পেরিয়েই আটকে রাখলেন ইকবাল হোসেন ইমন। ডানহাতি পেসারের ওমন বোলিংয়ে প্রতিপক্ষের লাগাম টেনে ধরা গেলেও সেটা কাজে লাগাতে পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। আব্দুল আজিজ খান এবং ওয়াহিদুল্লাহ জাদরানের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না আজিজুল হক তামিমরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য তাসকিন আহমেদকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ডানহাতি এই পেসারের পর সাইফ হাসানকেও দলে টেনেছে তারা। ড্রাফটের আগে দুই কিংবা তিনজন দেশি ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগে কাজে লাগিয়ে তাসকিন ও সাইফের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ঢাকা।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন বাংলাদেশ নারী দলের এক সময়ের অধিনায়ক জাহানারা আলম। সাবেক এই ক্রিকেটার জাহানারাকে বাজে প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জাহানারা।