তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম আহমেদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন রিপন মণ্ডল ও আফিফ হোসেন ধ্রুবদের অন্তর্ভুক্ত করে তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামছে।
দলটির বড় ভরসা হৃদয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজেও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। তিনি জানিয়েছেন দলের প্রয়োজনে ৩ নম্বরে ব্যাটিং করতেও আপত্তি নেই তার। তবে দলের সিদ্ধান্তে সবকিছু করতে রাজি তিনি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হৃদয় বলেন, 'দেখেন আমার চাওয়াতে (তিনে ব্যাটিং করা নিয়ে) তো কিছু যায় আসে না। এটা দলের চাহিদা। দল যদি আশা করে বা দলের যদি ম্যানেজমেন্ট যদি চিন্তা করে আমাকে নিয়ে যে হ্যাঁ আমি দলকে ওখানে নেমে খেলতে পারব আরো ভালোভাবে, দলের ভালোর জন্য যে সিদ্ধান্ত নেয়, মানে যেকোনো জায়গায় আমি খেলতে রাজি।'
এবারে প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে ৬ ভেন্যুতে। বিকেএসপির দুটো মাঠের সঙ্গ পুবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান, বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্স মাঠ, ইউল্যাব মাঠ ও ক্রিকেটার্স একাডেমি মাঠ। এদিকে সব মিলিয়ে পারফর্ম দল হিসেবে পারফর্ম করতে আত্মবিশ্বাসী হৃদয়। তিনি স্পষ্ট জানিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে মোহামেডান।
হৃদয় বলেন, 'অবশ্যই তো মানে চ্যাম্পিয়ন টিমের তো একটা প্রত্যাশা উঁচুতে থাকবেই। আমাদেরও আছে। কিন্তু দিনশেষে আমাদের পারফর্ম করতে হবে প্রসেসের ভেতর থেকে যতটুকু আমাদের যার যেমন সম্ভাবনা আছে সেই অনুযায়ী পারফর্ম করা। আর দলের যে চাহিদা সেটা অনুযায়ী দলে পারফর্ম করা। অবশ্যই আমরা ফলাফল চাব, কিন্তু প্রক্রিয়া অনুসরণ করে যতটুকু ফলাফল আমাদের ঘরে আনা যায়।'