শিবলির সেঞ্চুরি মিস, রূপগঞ্জ ডার্বিতে লিজেন্ডসের জয়

ডিপিএল
লিজেন্ডস অব রূপগঞ্জ
লিজেন্ডস অব রূপগঞ্জ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জয় দিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ এবারের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরু করেছে। তারা ২২ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। আগে ব্যাট করে ৩ উইকেটে ২৮৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে সেই তার তাড়া করতে নেমে ২৬১ রানে থামে রূপগঞ্জ টাইগার্সের ইনিংস।

এই ম্যাচে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন আশিকুর রহমান শিবলি ও লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক শেখ মেহেদী। ৮৪ বলে ৯৯ রান করে অপরাজিত ছিলেন শিবলি। মেহেদী ১৬ বলে ৪৯ রানের ক্যামিও খেলেছেন। তিনিও ছিলেন অপরাজিত। পাশাপাশি দারুণ ইনিংস খেলেছেন ইরফান শুক্কুরু।

তিনি ৫১ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন। সামিউন বশির রাতুল খেলেছেন ২২ বলে ৪৬ রানের ইনিংস। রূপগঞ্জ টাইগার্সের হয়ে একটি করে উইকেট নেন সুমন খান, তন্ময় আহমেদ ও মাহমুদুল হাসান। বড় লক্ষ্যের জবাবে খেলতে নেমে ভালো শুরু পেলেও তারা ৭০ রানে ৩ উইকেট হারায়।

ওপেনার আব্দুল মজিদ ৩৮ বলে ৪১ করে আউট হন। ৩২ বলে ১৫ রান করে ফিরেছেন আরেক ওপেনার অমিত মজুমদার। ওয়ান ডাউনে নেমে ৪৬ বলে ৭৮ রান করে আউট হন কালাম সিদ্দিকী এলিন। মোহাম্মদ আব্দুল্লাহ ২২ বলে ২৩ ও মাহমুদুল হাসান ২৩ বলে ২৭ করে ফিরেছেন।

শেষ পর্যন্ত মুক্তার আলী চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি। তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। মুক্তার ২৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে দুটি করে উইকেট নেন স্বাধীন ইসলাম ও নাসুম আহমেদ। একটি করে উইকেট পেয়েছেন মাসুম খান, আব্দুল হালিম ও রাতুল।

আরো পড়ুন: