আগামীকাল সকালে বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল সকালে ঢাকা পৌঁছানোর কথা নেদারল্যান্ডস ক্রিকেট দলের। সেখান থেকেই আরেকটি ফ্লাইটে ১০টা ৪০ মিনিটে সিলেট পৌঁছাবে নেদারল্যান্ডস দল।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল সকালে ঢাকা পৌঁছানোর কথা নেদারল্যান্ডস ক্রিকেট দলের। সেখান থেকেই আরেকটি ফ্লাইটে ১০টা ৪০ মিনিটে সিলেট পৌঁছাবে নেদারল্যান্ডস দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ ২০২৫-এর টিকিটের মূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এই সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
৩০ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তখনই জানিয়েছিলেন, তিনি এসেছেন ‘টি-টোয়েন্টি ম্যাচ খেলতে’। মূলত বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে অক্টোবর মাসে। দায়িত্ব নেয়ার পর নির্বাচনের সময় বেশি নেই বলেই তেমনটা বলেছিলেন বুলবুল। তিনি দায়িত্ব নেয়ার প্রায় তিন মাস পেরিয়ে গেছে। এখন মেয়াদ আছে আর এক মাসের মতো। তবে এখন তিনি দায়িত্বে আরও দীর্ঘমেয়াদি ভাবনায় আছেন।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ড্যারেন ব্রাভোকে ফিরিয়ে পাঁচশ উইকেট ছুঁতে আরেকধাপ এগিয়েছিলেন সাকিব আল হাসান। তবে পরের ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে বাংলাদেশের অলরাউন্ডার ছিলেন উইকেটশূন্য। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে অপেক্ষার প্রহর ফুরালেন তিনি। নিয়েছেন নাভিয়ান বিদাইসি ও কাইল মেয়ার্সের উইকেটও। ২ ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে ১১ রান খরচায় অ্যান্টিগাকে তিনটা উইকেট এনে দিয়েছেন সাকিব।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খুব বেশি বোলিংয়ের সুযোগ হচ্ছিল না সাকিব আল হাসানের। সবশেষ কয়েক ম্যাচের মতো সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষেও বাংলাদেশের অলরাউন্ডার বোলিংয়ে এলেন ইনিংসের শেষের দিকে। ১৫তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে অধিনায়ক ইমাদ ওয়াসিমের চাওয়া পূরণ করে উইকেট এনে দিতে একটুও দেরি করলেন না। সাকিবের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে অন সাইডে খেলতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান।
অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা বিসিবির নির্বাচন। যদিও গুঞ্জন আছে নির্বাচন না দিয়ে অ্যাডহক কমিটি করে ক্রিকেটীয় কার্যক্রম চালিয়ে নেয়া হতে পারে। এমন খবরে বিসিবির নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকরা। যদিও নির্বাচনের বানচালের খবরকে উড়ো খবর হিসেবেই দেখছেন তারা।
ভালো মানের বিদেশি ক্রিকেটার না পাওয়ায় লম্বা সময় জাতীয় দল কিংবা ক্রিকেটের বাইরে থাকা অচেনা ক্রিকেটারদের দলে টানে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। বাংলাদেশের লিগের গত আসরে খেলে যাওয়া অনেক বিদেশি ক্রিকেটারের নামই জানতেন না অনেকে। বিপিএল চলাকালীনই বিদেশি ক্রিকেটারের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন খালেদ মাহমুদ সুজন। কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের সাবেক অধিনায়ক আবারও প্রশ্ন তুললেন। সুজনের মতে, গত বিপিএলে খেলে যাওয়া বিদেশি ক্রিকেটারদের চেয়ে বাংলাদেশের ‘এ’ দলের ক্রিকেটারদের মান অনেক ভালো।
একটা সময় শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম (আগের নাম খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম) নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ হতো। কেনিয়া, ভারত ও অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে ফতুল্লায় আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবশেষ ২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। অথচ সেই মাঠে এখন কোনো ধরনের খেলা হচ্ছে না।
পাওয়ার হিটিংয়ে লিটন দাস-তাওহীদ হৃদয়দের আরও পাকাপোক্ত করে তুলতেই জুলিয়ান রস উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের আগে ক্রিকেটারদের নিয়ে মোট ২৮দিন কাজ করবেন ইংলিশ এই কোচ। যদিও জুলিয়ান জানিয়েছেন, এতো অল্প সময়ে পাওয়ার হিটিং পুরোপুরি আয়ত্ত্ব করা যে সম্ভব নয়। বিসিবির সাবেক পরিচালক ও বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও বিষয়টির সঙ্গে একমত।
ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে নিজেরা দুই ভাগে ভাগ হয়ে ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল মিলিয়ে তিন দলের সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। যেখানে প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের মুখোমুখি হয় বিসিবি নারী লাল দল। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করে ২০.৪ ওভারে ৪৯ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটি অনূর্ধ্ব-১৫ দল জিতেছে আট উইকেটে।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগেই জানা গেছে আসন্ন এই সিরিজের সব ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে।
নারী ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত। উইকেটকিপার-ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।