৬ উইকেটের পর মেহেদীর সেঞ্চুরি, ঢাকার হয়ে মার্শালের ১৭৫
শেখ মেহেদীর বোলিং তোপে রাজশাহী বিভাগ আগের দিনই অল আউট হয়ে গেছে মাত্র ১১৯ রানে। মেহেদী মাত্র ৩৮ রানে ৬ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছিলেন দলটিকে। এবার ব্যাট হাতেও সেঞ্চুরি তুলে নিয়ে খুলনার বড় লিড নিশ্চিত করেছেন মেহেদী। আগের দিন ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১০৮ রান করে প্রথম দিনের খেলা শেষ করে খুলনা বিভাগ। সেখান থেকেই বড় লিড নিশ্চিত করেছে খুলনা বিভাগ।