অ্যাডিলেডে ফিরছেন অধিনায়ক কামিন্স, অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স অ্যাশেজের তৃতীয় টেস্টে দলে ফিরতে যাচ্ছেন। বুধবার ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে তার নাম রয়েছে। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স অ্যাশেজের তৃতীয় টেস্টে দলে ফিরতে যাচ্ছেন। বুধবার ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে তার নাম রয়েছে। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর।
অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টে অধিনায়ক হিসেবে দলে ফিরছেন প্যাট কামিন্স। তবে পায়ের চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এখন পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগ দেবেন অস্ট্রেলিয়ার এই পেসার। পুরো অ্যাশেজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ড পেসার মার্ক উডও।
জ্যাকব বেথেল নাকি ওলি পোপ— ইংল্যান্ডের হয়ে তিন নম্বরে ব্যাটিং করবেন কে? অ্যাশেজের আগে ইংল্যাল্ডের ক্রিকেটে পাড়ায় সবচেয়ে বড় প্রশ্ন ছিল এটা। যদিও সব প্রশ্নের ইতি টেনে বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাককালামরা আস্থা রাখেন পোপের উপর। যদিও প্রথম দুই ম্যাচে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি পোপ। অ্যাডিলেডে তাই ডানহাতি ব্যাটারকে একাদশে চান না মাইকেল ভন। সেই সঙ্গে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানিয়েছেন, স্টোকসরা যদি এখনই সতর্ক না হয় তাহলে অ্যাশেজে ৫-০ তে হারতে পারে তারা।
অস্ট্রেলিয়ার মাটিতে জো রুটের সেঞ্চুরি ছিল না। ব্রিসবেনে সেই খরা কাটিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। তবে সিরিজের দ্বিতীয় টেস্টেও ভাগ্য বদলায়নি ইংল্যান্ডের। পার্থে দুই দিনেই হেরে যাওয়া ইংলিশরা ব্রিসবেনে খানিকটা লড়াই করলেও শেষ পর্যন্ত হেরেছে ৮ উইকেটে। টানা দুই টেস্টে হেরে অ্যাশেজে দিশেহারা হয়ে পড়েছে সফরকারীরা। দলের এমন পারফরম্যান্সে হতাশ বেন স্টোকস। ক্রিকেটারদের মানসিকতা নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন ইংল্যান্ডের অধিনায়ক সরাসরিই বলে দিলেন, তাঁর ড্রেসিংরুমে দুর্বলদের কোনো জায়গা নেই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাটকীয়ভাবে ড্র হয়েছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ টেস্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে কিউইরা। দলটির তিন ক্রিকেটার ইনজুরির কারণে ছিটকে গেছেন। বোলিং আক্রমণের মূল ভরসা ম্যাট হেনরি কাফ স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন।
ব্রিজবেন টেস্টে যখন ম্যাচের উত্তেজনা প্রায় শেষ, ঠিক তখনই জফরা আর্চার ও স্টিভ স্মিথের কথার লড়াই মাঠে নতুন আলোচনার জন্ম দেয়। যদিও ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে বাড়তি মন্তব্য করতে চাননি অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ।
‘যখন কিছু করার নেই তখন জোরে বল করো’, জফরা আর্চারের গতিময় বাউন্সারে হুক করলেন স্টিভ স্মিথ! তবে ব্যাটে-বলে ঠিকঠাক করতে পারেননি তিনি। টপ এজ হলেও চার পাওয়ার জন্য সেটাই যথেষ্ট ছিল। উইকেটকিপারের মাথার উপর দিয়ে চার মেরে আর্চারকে উদ্দেশ্য করে এমন মন্তব্যই করেন স্মিথ। দুজনের এমন কথার লড়াইয়ের শুরুটা হয়েছে আগের বলে। আর্চারের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করে স্কয়ার লেগ দিয়ে চার মারেন স্মিথ। ইংলিশ পেসার খানিকটা এগিয়ে গিয়ে স্মিথকে কিছু একটা বলার চেষ্টা করলেন।
চলতি অ্যাশেজে দুরবস্থায় থাকা ইংল্যান্ডকে ঘিরে ছোট ছোট বিষয় নিয়েও সমালোচনা থামছে না। ব্রিজবেন টেস্টে দিনের খেলা শুরুর আগে জফরা আর্চারের বালিশ হাতে মাঠে আসা, সেই তালিকায় নতুন সংযোজন।
গোলাপি বল হাতে পেলেই যেন ভয়ঙ্কর হয়ে উঠেন মিচেল স্টার্ক! ব্রিসবেন টেস্টেও ব্যতিক্রম হয়নি একটুও। বেন ডাকেট, ওলি পোপ কিংবা হ্যারি ব্রুকরা কেউই জবাব দিতে পারলেন না বাঁহাতি পেসারের বোলিংয়ের। ৭৫ রানে ফেরালেন ইংল্যান্ডের ৬ ব্যাটারকে। ব্রিসবেন শুধু বোলিংয়ে আগুন ঝরিয়েই থেমে যাননি তিনি। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে খেলেছেন ১৪১ বলে ৭৭ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার লিডও তাই দেড়শ ছাড়িয়ে যায় অনায়াসে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য তারকাঠাসা দল বানিয়েছে রংপুর রাইডার্স। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে রংপুরের হয়ে খেলতে দেখা যাবে খুশদিল শাহকেও। পাকিস্তানের তারকা অলরাউন্ডারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ভাইটালিটি ব্লাস্টের সবশেষ মৌসুমে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি হ্যাম্পশায়ার। ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি ওয়ানডে কাপেও। নিম্ন মানের পিচের জন্য পয়েন্ট কাটা গেলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে অবনমনের সম্ভাবনা দেখা দেয় তাদের। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি। তবে মৌসুম শেষে চাকরি ছেড়েছেন অ্যাড্রিয়ান বারেল।
ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনই ইংল্যান্ডকে টপকে লিডের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনই নিজেদের সুবিধাজনক জায়গায় নিয়ে গেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ইনিংস প্রায় একাই টেনেছেন জো রুট। ৯ উইকেটে ৩২৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ইংলিশরা।