‘ভাবিনি পিসিবি এতটা কাণ্ডজ্ঞানহীন কাজ করবে’
লর্ডস টেস্ট চলাকালীন ইমরান খানের দুই ছেলে কাশিম খান ও সুলাইমান খানের সাক্ষাৎকার প্রকাশ করে স্কাই স্পোর্টস। সাক্ষাৎকারটি যাতে প্রকাশ না করা হয় এজন্য সম্প্রচার প্রতিষ্ঠানকে অনুরোধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি সাক্ষাৎকার প্রকাশ করা হলে লাঞ্চের পর পাকিস্তান দল মাঠে নামবে না, এমন হুমকিও দিয়েছিল তারা। পিসিবি এমন কাণ্ডজ্ঞানহীন কাজ করবে ভাবেননি সুলাইমান।