টি-শার্টে ‘ফ্রি ইমরান খান’ লেখা থাকায় স্টেডিয়ামে ঢুকতে বাধা
ইমরান খানের ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের নানান দেশের ১৪ সাবেক অধিনায়ক। পাকিস্তানের ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদিরাও কারাবন্দী ইমরানের সুচিকিৎসা চেয়েছেন। পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের মুক্তির দাবি তুলেছেন লুক ব্রাউনও। ‘ফ্রি ইমরান খান’ লেখা টি-শার্ট পড়া ঘরোয়া ক্রিকেটারকে অবশ্য মাঠে প্রবেশ করতে দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।