ক্রিকেটারসহ ৫০০ জাতীয় খেলোয়াড়কে বেতন কাঠামোতে আনার সিদ্ধান্ত আমিনুলের
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দৈনিক দ্য ডেইলি সান আয়োজিত ‘ক্রীড়াঙ্গনে নারীদের গৌরব যাত্রা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। বিশেষ করে নারী অ্যাথলেটদের নিরাপত্তা এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে সরকারের নেওয়া নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।