ভারত সিরিজ আয়োজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুয়ারে আমিনুল

বাংলাদেশ-ভারত সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সূচি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজ শুরু হওয়ার কথা ১ সেপ্টেম্বর। অর্থাৎ সিরিজ শুরুর আগে সময় আছে তিন সপ্তাহেরও কম। তবে নির্ধারিত সময়ে ঢাকায় ভারতের সফর হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। যদিও সিরিজটি আয়োজনে আশাবাদী বাংলাদেশের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সফর নিয়ে এই মুহূর্তে নিজেদের মতো করে কোনো সিদ্ধান্ত নেয়ার অবস্থায় নেই বিসিসিআই। বিষয়টি নিয়ে শিগগিরই দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ করবে তারা।

সরকারের নির্দেশনা পাওয়ার পরই সফর নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে ক্রীড়া মন্ত্রণালয়ও তাকিয়ে আছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনিয়ে কথা বলেছেন যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ভারত সিরিজ আয়োজন নিয়ে আমিনুল বলেন, 'আমি ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি এবং তাঁরাও আমাদের ইন্ডিয়ান হাই কমিশন থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছে। তাই এই বিষয়টিকে আমরা দ্রুতই সমাধান করতে চাই।'

'আমি আশা করি যে স্পোর্টসের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা আমাদের এই সম্পর্কটাকে অটুট রাখতে চাই এবং যে দোলাচল বা যে দোটানা তৈরি হয়েছে সে দোটানাটাকে আমরা সুন্দরভাবে চালিয়ে যেতে চাই।'

সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের। ১ সেপ্টেম্বর প্রথম এক দিনের ম্যাচের পর ৩ ও ৬ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সফরের জন্য ভারতীয় দলের ২৮ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে।

আমিনুল আরও বলেন, 'আমাদের জায়গা থেকে এবং আমি আশা করি আজকে আমাদের মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর সাথে যে কথা বললাম, তিনি অত্যন্ত আশাবাদী। তিনি ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সাথে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং তিনি খুব ইতিবাচকভাবে বলেছেন যে আমরা ইনশাআল্লাহ দ্রুতই আমাদের যে বাংলাদেশ এবং ভারতের যে ইন্ডিয়ার যে সিরিজটা রয়েছে সেটাকে আমরা খুব দ্রুত যাতে খেলার মাধ্যমে যাতে আমরা একটি স্মুথ একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে যাতে আমরা রান করতে পারি।'

'আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের ইতিমধ্যে আজকে ভারতীয় হাই কমিশনার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং আমি আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রীর সাথে কথা হয়েছে, আমাদের প্রতিমন্ত্রীর সাথে কথা হয়েছে এবং তাঁরাও খুব আশাবাদী যে ভারতের সাথে যে গত বিশ্বকাপকে কেন্দ্র করে যে দোটানা হয়েছিল সেটা খুব দ্রুতই আমরা সমাধান করতে পারব। আমি আশাবাদী ইনশাআল্লাহ।'

আরো পড়ুন: