এই সিরিজ জয়ী দলকে ২ কোটি টাকা পুরষ্কার দেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবির আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সিরিজ জয়ের পর এবার টাইগারদের লক্ষ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে অবদান রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাহিদ।
দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে শান্তর সঙ্গে ছিলেন সৌম্য সরকার ও তাওহীদ হৃদয়। বোলিংয়ে আগেই বিশ্ব চ্যাম্পিয়নদের দুইশর আগে আটকে দেওয়ার কাজটা করেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানভির ইসলাম।
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে গেলে সাধারণত শেষ ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির দল খেলায় বাংলাদেশ। এবার অবশ্য তেমনটা চাইবে না বাংলাদেশ। কারণ অস্ট্রেলিয়ার মতো দলকে হোয়াইটওয়াশের সুযোগ সব সময় আসে না।