রাতে ফ্লাইটেই দেশে ফিরছেন মুশফিক, নিশ্চিত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট
মক্কায় মুশফিক, ফেসবুক
মক্কায় মুশফিক, ফেসবুক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে ইরানের। এরই মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে পাল্টা আক্রমণ করেছে ইরান। এমন যুদ্ধের মধ্যেই সৌদি আরবে আটকা পড়েছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের এই ক্রিকেটার নিজেই জেদ্দায় আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এরই মধ্যে মুশফিককে দেশে ফেরাতে ব্যবস্থা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া মন্ত্রী আমিনুল হক কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন মুশফিকের সঙ্গে কথা হয়েছে তার। রাতের একটি ফ্লাইটে দেশে ফিরবেন তিনি।

আমিনুল হক বলেন, ‘আমি পরিপূর্ণভাবে এটি ওয়াকিবহাল এবং পরিপূর্ণভাবে আমি নিজেই ব্যক্তিগতভাবে এটা পর্যবেক্ষণ করছি। এরই মধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথা হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আশা করছি যে আজকের রাতের একটি ফিরতি ফ্লাইটে মুশফিকুর রহিম আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে।’

মুশফিক সৌদিতে সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন আমিনুল। এই উইকেটকিপার ব্যাটারের বর্তমান অবস্থার কথা জানিয়ে তিনি যোগ করেন, ‘এখন পর্যন্ত মুশফিকুর রহিম ভালো আছে। সুস্থ আছে। বিশেষ করে মুশফিকুর রহিমের যে স্ট্যাটাসের উপরে যেটা আপনারা সকলেই অবগত হয়েছেন, আমরাও হয়েছি।’

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি ক্রিকেটাররাও আটকা পড়েছেন। তাদের জন্যও শুভকামনা জানিয়েছেন তিনি। আমিনুল বলেন, ‘আমাদের অন্যান্য যারা বিভিন্ন জায়গায় রয়েছে, শ্রীলঙ্কা থেকে শুরু করে আমাদের খেলোয়াড়রা বা আমাদের বাংলাদেশিরা বিভিন্নভাবে যারা এই জটিলতার কারণে আটকে আছেন, আমরা সকলকেই আহ্বান করছি যাতে তারা সুস্থ শরীরে যাতে সবাই দেশে ফিরে আসতে পারেন। সবার প্রতি আমাদের শুভকামনা।’

এর আগে মুশফিক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মুশফিক লিখেছেন, 'আসসালামু আলাইকুম সবাইকে। কয়েক দিন আগে আমি ওমরাহ হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজের সব আনুষ্ঠানিকতা শেষ করেছি এবং আজ দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সে বাংলাদেশে ফেরার কথা ছিল।আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে এমিরেটসের ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি আবার জেদ্দায় ফিরে আসে।'

আরো পড়ুন: