শরিফুল-নাহিদরা আমাদের কাজ কঠিন করে দিয়েছিল: ফক্সক্রফট
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। এদিন কিউইদের লড়াইয়ের পুঁজি পেতে বড় ভূমিকা রেখেছেন হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফট। দুজনই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা।