বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের আম্পায়ারদের নাম ঘোষণা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
নীতিন মেনন, আইসিসি
নীতিন মেনন, আইসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন নীতিন মেনন। এবার আইপিএলের ব্যস্ততার মাঝেই বাংলাদেশ সফরে আসছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজে তিনি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন এই সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালসদের নাম ঘোষণা করেছে। ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন নীতিন মেনন ও তানভির আহমেদ। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওর্থ।

ফোর্থ আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ড আম্পায়ার ইলিংওর্থ ও সোহেল। সেই ম্যাচে নীতিন থাকবেন থার্ড আম্পায়ার। আর চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নীতিনের সঙ্গে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মুকুল।

পাশাপাশি থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন ইলিংওর্থ ও ফোর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মোরশেদ আলী খান। আর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন গাজী ও মোরশেদ। তানভির থাকবেন তৃতীয় আম্পায়ার। চতুর্থ আম্পায়ার মুকুল।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুকুল ও মোরশেদ থাকবেন ফিল্ড আম্পায়ার। তৃতীয় আম্পায়ার থাকবেন গাজী। আর ফোর্থ আম্পায়ার মোরশেদ। আর টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠের আম্পায়ার মুকুল ও গাজী। থার্ড আম্পায়ার মোরশেদ। আর চতুর্থ আম্পায়ার তানভির। পুরো সিরিজ জুড়েই ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

আরো পড়ুন: