নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
নিউজিল্যান্ড দল, বিসিবি
নিউজিল্যান্ড দল, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ সদস্যের দলটি ঢাকায় এসেছে। ঢাকায় পৌঁছে সরাসরি হোটেলে ওঠে তারা।

মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সফরকারী দল। বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের সরাসরি আবাসস্থলে নেওয়া হয়।

একই দিনে দলের সঙ্গে যোগ দেন আরও ৩ ক্রিকেটার। পরে রাতের ফ্লাইটে কোচিং স্টাফসহ বাকি সদস্যরাও ঢাকায় পৌঁছান এবং পুরো স্কোয়াড একত্রিত হয়।

সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল। বাকি দুটি ওয়ানডে ২০ ও ২৩ এপ্রিল। প্রথম দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর দুই দল মুখোমুখি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। প্রথম দুইটি ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে, আর শেষ ম্যাচ আবারও ঢাকায় গড়াবে।

সফরের সব ম্যাচ ঘিরে দুই দলের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। কিউইরা আজকের দিন বিশ্রাম নিয়ে আগামীকালই অনুশীলনে নামবে বলে জানা গেছে, অন্যদিকে বাংলাদেশ ইতোমধ্যেই প্রস্তুতি ক্যাম্প চালাচ্ছে।

আরো পড়ুন: