নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।

অর্থাৎ, বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য পিএসএলের মাঝপথে ফিরবেন হচ্ছে মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিমদের। ১২ এপ্রিল পর্যন্ত তাদের এনওসি দেয়া ছিল।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।চ আগের সিরিজের দল থেকে কোনো পরিবর্তন না আনার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

'আমরা যখন দলটা দেখেছি, তখন মনে হয়েছে, গত সিরিজটায় আমরা সফল হয়েছিলাম। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু ক্রিকেটার হয়তো সুযোগ পায়নি একাদশে। কিছু ক্রিকেটার নতুন এসেছে। আমাদের পলিসি হচ্ছে, যখন কেউ আসবে তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যারা খেলেছে, তারা খারাপ খেলেনি। আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই, যার জন্য আমরা এই সিরিজে দলে বদল আনিনি।'

বিশ্বকাপের আগে দলে বড় পরিবর্তনের পক্ষে নন বাশার, 'আমরা বিশ্বকাপের আগে কোনো বড় পরিবর্তন করতে চাই না। যদি কাউকে দেখতে হয়, তবে আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে দেখে নেব। বাংলাদেশ দলের প্রথম অগ্রাধিকার হচ্ছে ম্যাচ জেতা। জেতার জন্যই আমরা সেরা দলটি সাজাব। এর মধ্যে আমরা বিশ্বকাপের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছি। তবে জেতার মানসিকতা স্যাক্রিফাইস করে নয়।'

আগামী ১৭ই এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ। ঢাকায় দ্বিতীয় ম্যাচটি ২০ এপ্রিল। ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ম্যাচ চট্টগ্রামের সাগরিকায়।

সাদা বলের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল (সোমবার)। ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে শেষ হবে সিরিজের চট্টগ্রাম পর্ব। ২রা মে মিরপুরে হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

আরো পড়ুন: