বাংলাদেশে পা রাখলেন নিউজিল্যান্ডের ৩ ক্রিকেটার

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
বিমানবন্দরে ৩ ক্রিকেটার
বিমানবন্দরে ৩ ক্রিকেটার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড দলের একাংশ। সোমবার রাতেই ১১টার দিকে নিউজিল্যান্ড দলের বাকি সদস্যরা আসবেন বলে জানা গেছে।

বাংলাদেশে এসেছেন মোহাম্মদ আব্বাস, আদি অশোক, টিম রবিনসন। সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল থেকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আগে ওয়ানডে ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়, তবে নতুন সূচি অনুযায়ী তা এগিয়ে আনা হয়েছে।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল। এসব ম্যাচ শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হতে পারে সন্ধ্যা সাড়ে ৬টায়। দুই ইনিংসের মাঝে বিরতি থাকবে ৩০ মিনিট। ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। এখন টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা থেকে।

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ততার কারণে নিউজিল্যান্ড নিয়মিত ক্রিকেটারদের মধ্যে তিনজনকে বিশ্রাম দিয়েছে। বাংলাদেশে আসছেন না নিয়মিত ওয়ানডে অধিনায়ক মিচেল স্যান্টনার। তার বদলি হিসেবে এই সফরে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম।

নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড:

টম লাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন লিস্টার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড:

টম লাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন লিস্টার, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।

আরো পড়ুন: