এর আগে গাদ্দাফি স্টেডিয়াম আর কোনো ডিমেরিট পয়েন্ট পায়নি। ওই ম্যাচে স্পিনারদের জন্য উইকেট থেকে অতিরিক্ত সহায়তা পাওয়ার অভিযোগ উঠেছিল। মাত্র ১৫৭ রানে অস্ট্রেলিয়াকে ৪২ ওভারে অলআউট করে চার উইকেটে ম্যাচটি জিতেছিল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে একমাত্র ওই ম্যাচেই কোনো দল ২০০ রানের বেশি করতে পারেনি।
রাওয়ালপিন্ডি ও লাহোরে তিন ওয়ানডেতেই স্পিনসহায়ক উইকেট বানিয়েছিল পাকিস্তান। দলের কৌশল নিয়ে কড়া সমালোচনা হলেও অধিনায়ক শাহীন আফ্রিদি এমন উইকেটের প্রতিই আস্থা রেখেছিলেন। এদিকে আইসিসি জানিয়েছে, ম্যাচের ভিডিও ফুটেজ, ম্যাচ রেফারির প্রতিবেদন এবং দুই দলের মন্তব্য পর্যালোচনা করে আপিল প্যানেল সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাব্রুই আইসিসির এক বিবৃতিতে বলেছিলেন, ‘ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচের জন্য উইকেটটি উপযুক্ত ছিল না। ব্যাটসম্যানদের থিতু হতে বেশি সময় নিতে হয়েছে। ম্যাচের শুরু থেকেই এটি স্পিনারদের সহায়তা করেছে এবং পুরো ম্যাচেই একই রকম ছিল।’
উইকেট নিয়ে আইসিসির শাস্তি বাতিল করার ক্ষেত্রে এটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের দ্বিতীয় সাফল্য। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তান ও ইংল্যান্ডের টেস্টে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের উইকেটকে ‘অসন্তোষজনক’ বলায় একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করেছিল পিসিবি।
সেই সিদ্ধান্তও পিসিবির পক্ষে এসেছিল। পাকিস্তান নতুন মৌসুমে ব্যস্ত সময় কাটাবে ঘরের মাঠে। বিশেষ করে লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজক করবে পাকিস্তান। এই সিরিজের চারটি ওয়ানডে হবে এই মাঠে। নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টও হওয়ার কথা রয়েছে এখানে।