রংপুরের নতুন অধিনায়ক লিটন
রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। এর আগে বিপিএলের শুরু থেকেই দলটির অধিনায়কত্ব করেছেন নুরুল হাসান সোহান। তবে তিনি কদিন আগেই কোচের সঙ্গে অধিনায়কত্ব ছেড়ে দেয়া নিয়ে আলোচনা করেছেন।
রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। এর আগে বিপিএলের শুরু থেকেই দলটির অধিনায়কত্ব করেছেন নুরুল হাসান সোহান। তবে তিনি কদিন আগেই কোচের সঙ্গে অধিনায়কত্ব ছেড়ে দেয়া নিয়ে আলোচনা করেছেন।
ক্রিকেটারদের দাবি মেনে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি এম নাজমুল ইসলাম। এমন অবস্থায় ক্রিকেট বর্জনের সিদ্ধান্তে নিজেদের পুরনো অবস্থানে রাত পর্যন্ত অনড় ছিলেন ক্রিকেটাররা। এরপরও মাঠে ফেরার জন্য বেশ কিছু শর্ত জুড়ে দেন তারা।
ক্রিকেটারদের আল্টিমেটামের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি এম নাজমুল ইসলাম। এমন অবস্থায় বিপিএলের ম্যাচ বাদ দিয়ে দুপুর একটায় হোটেল শেরাটনে প্রেস কনফারেন্সের ডাক দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
প্লে অফে যেতে পারলে ক্রিকেটার আনার জন্য ব্ল্যাঙ্ক চেক দেয়ার ঘোষণা দিয়েছিলেন সিলেট টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। এরই মধ্যে বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছে তিনটি দল। এর মধ্যে একটি সিলেট টাইটান্স। দলটির প্রধান কোচ সোহেল ইসলাম জানিয়েছেন তারা দলের সঙ্গে মানানসই ক্রিকেটার নিয়ে আসার চেষ্টা করছেন।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে তেমন ফর্মে নেই তানজিদ হাসান তামিম। ফর্মে না থাকলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে রাঙাতে চান এই ওপেনার। এ কারণে বিপিএলের মাঝেই নিজের ঘাটতিগুলো নিয়ে কাজ করছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। রংপুর রাইডার্স শিবিরে ফিরেছেন ফাহিম আশরাফও। অসাধারণ পারফর্ম করে শ্রীলঙ্কায় যাওয়া ফাহিম আবারও বিপিএলে ফিরতে পেরে রোমাঞ্চিত।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আশানরুপ পারফরম্যান্স করতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। কাগজে-কলমে আসর থেকে ছিটকে না গেলেও সেই পথেই আছে আসরের নবাগত দলটি। এবার না পারলেও আগামী আসরে দলটিকে শিরোপা জেতাতে চান ইহসানউল্লাহ।
গতি দিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পটু ছিলেন ড্যারেন গফ। প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করার পাশাপাশি সুইং, ইয়র্কারও পারদর্শী ছিলেন বার্নসলিতে জন্ম নেয়া ইংল্যান্ডের সাবেক এই পেসার। ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের জার্সিতে প্রথম দুইশ উইকেট নেয়া বোলারও তিনিই। স্যার ইয়ান বোথাম অবসর নেয়ার পর মাঠের ক্রিকেটে ভালো করতে পারছিল না ইংল্যান্ড। ওই সময় নিজেকে অন্যভাবে চিনিয়েছিলেন গফ। ডেভিড লয়েডের চোখে গফ ছিলেন ইংল্যান্ডের দলের হৃদয় স্পন্দন।
এবারের বিপিএলে নবাগত দল সিলেট টাইটান্স। শুরুর দিকে ছন্দে না থাকলেও ঘুরে দাঁড়িয়েছে দলটি। এরই মধ্যে বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছে তিনটি দল। তাদের একটি ফ্র্যাঞ্চাইজি হচ্ছে সিলেট।
ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এসেছিলেন টবি রেডফোর্ড। তবে সিলেট পর্ব শেষেই বাংলাদেশ ছেড়েছেন তিনি। আফগানিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে বিপিএল শেষ না করেই চলে গেছেন ইংলিশ এই কোচ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন রেডফোর্ড।
সাব্বির রহমানের পারফরম্যান্স নিয়ে প্রশ্নটা ছিল স্বাভাবিকই। তবে উত্তরে স্বস্তির বদলে উঠে এলো এক ধরনের বিরক্তি। রান কম–বেশি নিয়ে নিজের মূল্যায়ন জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। সংবাদ মাধ্যমে ধীরে ধীরে স্পষ্ট হয়, বিষয়টা আসলে ব্যক্তিগত ফর্মের চেয়ে ব্যাটিং পজিশনকে ঘিরে জমে থাকা অসন্তুষ্টির।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্বায়নের যুগে একটি দেশের ক্রিকেটারের কাছ থেকে আরেক দেশের ক্রিকেটারের শিখে নেয়ার সংস্কৃতি নতুন কিছু নয়। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে খুব বেশি ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেন না। বর্তমানে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি লিগে খেলছেন মুস্তাফিজুর রহমান। বিদেশি লিগের সতীর্থদের নিয়মিতই তালিম দিয়ে যাচ্ছেন তিনি। তার কাছ থেকে স্লোয়ার শেখার চেষ্টা করেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামও।