বিগ ব্যাশ ছেড়ে এসএ টোয়েন্টি খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন কামিন্স
‘বিগ ব্যাশ লিগে পারিশ্রমিক না বাড়লে খেলোয়াড়রা সাউথ আফ্রিকা টি-টোয়েন্টিতে খেলার কথা ভাবছেন’ এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য এজ। তবে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমটির দাবি উড়িয়ে দিয়েছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক জানিয়েছেন, তাকে নিয়ে লেখা তথ্যগুলো সবই মনগড়া।