বাংলাদেশে পা রাখলেন নিউজিল্যান্ডের ৩ ক্রিকেটার
বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড দলের একাংশ। সোমবার রাতেই ১১টার দিকে নিউজিল্যান্ড দলের বাকি সদস্যরা আসবেন বলে জানা গেছে।
বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড দলের একাংশ। সোমবার রাতেই ১১টার দিকে নিউজিল্যান্ড দলের বাকি সদস্যরা আসবেন বলে জানা গেছে।
নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশ সফরে অপেক্ষা করছে ভিন্ন এক বাস্তবতা। সময়ের দিক থেকে দুই দেশের আবহাওয়ায় যেমন পার্থক্য, তেমনি মাঠের খেলাতেও থাকছে আলাদা চ্যালেঞ্জ। সেখানে গ্রীষ্মের শেষভাগ, আর বাংলাদেশে গরমের শুরু, তাপমাত্রার এই পার্থক্য মানিয়ে নেয়াটাই প্রথম পরীক্ষা হতে পারে সফরকারীদের জন্য।
নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত থাকায় তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তার অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম। একই সঙ্গে দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন ক্রিকেটার। দলেও ফিরেছেন বেশ কয়েকজন পুরাতন ক্রিকেটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দর্শকদের জন্য টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনলাইনের মাধ্যমেও টিকিট সংগ্রহ করা যাবে।
বাংলাদেশ সফরের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। চোটে পড়ে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার ক্রিস্টিয়ান ক্লার্ক। তার জায়গায় বদলি হিসেবে নেয়া হয়েছে বেন লিস্টারকে। আগামী ১৭ এপ্রিল শুরু হতে যাওয়া এই সাদা বলের সিরিজকে সামনে রেখে দলে একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে কিউইরা।
দেশের চলমান পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজের সময় সূচিতে পরিবর্তন আসতে পারে— একদিন আগেই এমন ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবাল। বিসিবির এডহক কমিটির সভাপতি জানানোর পরদিনই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের সময় পরিবর্তন করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
নিউজিল্যান্ড সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী ওয়ানডে ম্যাচগুলো দুপুর দুটোয় শুরু হওয়ার কথা ছিল। আর দুটি টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টা ও একটি দুপুর দুটোয় শুরু হওয়ার কথা ছিল।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলার সময় কনুইতে চোট পান তাওহীদ হৃদয়। সেই ইনজুরি সামলে নিয়ে পাকিস্তান সিরিজে খেলেন এই ব্যাটার। কিন্তু সে সিরিজে একটি ইয়র্কার সামলাতে গিয়ে সেই চোট আবার মাথাচাড়া দিয়ে ওঠে। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। জানা গেছে, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে এক বছর সময় লাগবে তার।
অধিনায়ক মিচেল সান্টনার ব্যস্ত থাকবেন ফ্র্যাঞ্চাইজি লিগে, যেখানে তার সঙ্গে আরও বেশ কয়েকজন শীর্ষ ক্রিকেটার খেলছেন। কেউ আছেন ভারতীয় লিগে, কেউ আবার পাকিস্তানের প্রতিযোগিতায়। ফলে দ্বিতীয় বা তৃতীয় সারির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সাদা বলের দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।
সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জোর গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই দেশের মাটিতে খেলতে পারেন সাকিব। ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে নিয়ে বেশ ইতিবাচক মন্তব্য করেছেন।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার খেলবেন। নিলামে অবিক্রিত থাকলেও শরিফুল ইসলামকে একদিন আগেই দলে নিয়েছে পেশাওয়ার জালমি। একই দলের হয়ে পিএসএলে খেলবেন নাহিদ রানাও। গতিময় ডানহাতি পেসার অবশ্য নিলাম থেকেই দল পেয়েছেন।