দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অধিনায়ক মিচেল সান্টনার ব্যস্ত থাকবেন ফ্র্যাঞ্চাইজি লিগে, যেখানে তার সঙ্গে আরও বেশ কয়েকজন শীর্ষ ক্রিকেটার খেলছেন। কেউ আছেন ভারতীয় লিগে, কেউ আবার পাকিস্তানের প্রতিযোগিতায়। ফলে দ্বিতীয় বা তৃতীয় সারির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সাদা বলের দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।

নিয়মিত ক্রিকেটাররা দলে থাকলে এই সংস্করণে লাথামের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি খুব বেশি ছোট সংস্করণের ম্যাচ খেলেননি। তবে মূল ক্রিকেটারদের অনুপস্থিতিতে এর আগেও বেশ কয়েকবার নেতৃত্ব দিয়েছেন তিনি, যার মধ্যে বাংলাদেশের মাটিতেও একটি সিরিজ রয়েছে।

চোট কাটিয়ে কিউই দলে ফিরেছেন ম্যাট ফিশার, উইল ও’রুর্কি ও ব্লেয়ার টিকনার। এই দলে থাকা মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, নিক কেলি, ডিন ফক্সক্রফট, জেডেন লেনক্স, ক্রিস্টিয়ান ক্লার্ক ও জশ ক্লার্কসন আগেও বাংলাদেশ সফর করেছেন ‘এ’ দলের হয়ে।

দীর্ঘ বিরতির পর আবারও দলে ফিরেছেন ফক্সক্রফট, যিনি ঘরোয়া প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এপ্রিলের মাঝামাঝি (১৩ এপ্রিল) বাংলাদেশে পৌঁছাবে কিউইরা।

প্রথমে একদিনের সিরিজ দিয়ে মাঠের লড়াই শুরু হবে, এরপর অনুষ্ঠিত হবে ছোট সংস্করণের সিরিজ। আসন্ন বিশ্ব আসরে সরাসরি জায়গা পাওয়ার লক্ষ্যে বাংলাদেশের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ, আর শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে পারলে র‌্যাঙ্কিংয়েও উন্নতির সুযোগ থাকবে।

নিউজিল্যান্ড ওয়ানডে দল: টম লাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্কি, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টম লাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভিন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

আরো পড়ুন: