২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দর্শকদের জন্য টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনলাইনের মাধ্যমেও টিকিট সংগ্রহ করা যাবে।

বোর্ড জানিয়েছে, ১১ এপ্রিল (আজ) সন্ধ্যা ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। নির্ধারিত ওয়েবসাইটের (https://www.gobcbticket.com.bd/en) মাধ্যমে দর্শকেরা সহজেই নিজেদের পছন্দের ম্যাচের টিকিট কিনতে পারবেন।

ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিভিন্ন গ্যালারির জন্য ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের ওপর ও নিচের অংশের টিকিটের মূল্য রাখা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। আন্তর্জাতিক গ্যালারির উত্তর ও দক্ষিণ ব্লকের টিকিটের দাম ১ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া ক্লাব হাউসের দক্ষিণ ও উত্তর স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও উত্তর গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা, আর পূর্ব গ্যালারির টিকিট রাখা হয়েছে ২০০ টাকা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেও একইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে টিকিট বিক্রি হবে। সেখানে গ্র্যান্ড স্ট্যান্ড ও ছাদ অংশের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া শহীদ শ্রাবণ স্ট্যান্ড ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়, পশ্চিম গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিট ২০০ টাকায় বিক্রি করা হবে।

আরো পড়ুন: