এর মধ্যে দিয়ে দুই বছরেরও বেশি সময় পর আবার জাতীয় দলে ফিরলেন লিস্টার। ইনজুরির কারণে ক্লার্ককে দল থেকে ছিটকে যেতে হয়েছে। সপ্তাহের শুরুতে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে খেলতে গিয়ে ক্যাচ ধরার সময় ডান হাতের আঙুলের ফাঁকে কেটে যায় ক্লার্কের।
শ্রীলঙ্কা সফরে থাকা লিস্টার রোববার বাংলাদেশে পৌঁছাবেন। আগামী শুক্রবার শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে সোমবার সকালে নিউজিল্যান্ড থেকে দলের বাকি সদস্যরাও রওনা দেবেন। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে মিরপুরে, আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ম্যাচটি ২ মে ঢাকায় অনুষ্ঠিত হবে। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ হয়েছে ব্ল্যাক ক্যাপসরা।
ফিন অ্যালেনের দুর্দান্ত সেঞ্চুরিতে আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। তবে শিরোপা জিততে পারেনি তারা। এরপর নিজেদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে সাউথ আফ্রিকার কাছে ৩-২ ব্যবধানে হেরে যায় তারা।