এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি: জাকের
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। বেশ কিছুদিন ফিটনেস ট্রেনিংয়ের পর এবার জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাসে ব্যস্ত সময় পার করছেন জাকের আলী অনিক-পারভেজ হোসেন ইমনরা।
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। বেশ কিছুদিন ফিটনেস ট্রেনিংয়ের পর এবার জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাসে ব্যস্ত সময় পার করছেন জাকের আলী অনিক-পারভেজ হোসেন ইমনরা।
নিজের ক্রিকেট দক্ষতা বাড়ানো এবং খেলার গভীরতা সম্পর্কে ধারণার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে লেভেল টু কোচিং সার্টিফিকেশন সম্পন্ন করেছেন বাংলাদেশের ক্রিকেটার আকবর আলী।
বিশ্বকাপের আগে আন্তর্জাতিক পর্যায়ে কোনো ম্যাচ না থাকায় প্রস্তুতির বিকল্প পথ বেছে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের মধ্যে ম্যাচ খেলার মাধ্যমেই প্রস্তুতি সারবে বাঘিনীরা। এই লক্ষ্যে বিসিবি আয়োজন করছে উইমেন’স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ।
গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে চলতি মাসের শেষের দিকে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বরে লিটন দাসরা সংযুক্ত আরব আমিরাতে যাবেন এশিয়া কাপ খেলতে। দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে ৬ আগষ্ট থেকে মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু করেছেন ক্রিকেটাররা। সবাই যখন মিরপুরে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে ব্যস্ত তখন নিজের ফেসবুকে পেজে ইংল্যান্ড ভ্রমণের কয়েকটি ছবি আপলোড করেন তাওহীদ হৃদয়।
সাম্প্রতিক সময়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ ছাড়া সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছে যুব দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের উদীয়মান অলরাউন্ডার রিজান হোসেন। পেস বোলিংয়ের সঙ্গে দারুণ ব্যাটিং যার বৈশিষ্ট্য। সাউথ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শিরোপা জয়েও তার দারুণ অবদান ছিল। এর আগে সাউথ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের হারানোর পেছনেও অবদান রেখেছিলেন রিজান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর অনেক ক্রিকেটারই কোচিং বা ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নেন। ক্রিকেট খেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা খুব বেশি দেখা যেত না আগে। তবে সেই পরিস্থিতি বদলে গেছে। এখন সাবেক ক্রিকেটাররাও নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান।
ব্যস্ত সূচির আগে ফিটনেস পরীক্ষার অংশ হিসেবে একদিন আগেই জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন জাতীয় দলের ক্রিকেটাররা। অ্যাথলেটিক্স ট্র্যাকে হয় তাদের দৌড় ও শারীরিক সক্ষমতা যাচাই। ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প এখনো চলমান। এই ক্যাম্পে নাহিদ রানা, তানজিম হাসান সাকিবদের নিবেদনে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্রেংন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি।
রাজনৈতিক পট পরিবর্তনের ফলে পরিবর্তন এসেছে দেশের অনেক কিছুতেই। যার প্রভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পড়েছে। প্রতিনিয়তই আসছে নিত্যনতুন পরিবর্তন কিংবা নতুন নতুন সিদ্ধান্ত। এবার আরেকটি নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। ক্রিকেটারদের বিদেশী চিকিৎসার স্থানে বদল আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বোর্ড।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। আগে নয় নম্বরে থাকা বাংলাদেশকে এবার টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩২ ম্যাচে বাংলাদেশের বর্তমান রেটিং এখন ৭৭, নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৭৮।
দুই বছরের চুক্তি থাকলেও এক বছর না হতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়েছিলেন টনি হেমিং। অভিমানের জেরে পদত্যাগ করা অস্ট্রেলিয়ান কিউরেটর বাংলাদেশে ফিরলেন বছরখানেকের ব্যবধানে। দুই বছরের জন্য বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগ দিচ্ছেন তিনি। দায়িত্ব বুঝে নিতে আজ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন এই অস্ট্রেলিয়ান।
ব্যস্ত সূচির আগে ফিটনেস পরীক্ষার অংশ হিসেবে আজ সকালে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন জাতীয় দলের ক্রিকেটাররা। অ্যাথলেটিক্স ট্র্যাকে হয় তাদের দৌড় ও শারীরিক সক্ষমতা যাচাই। ১৬০০ মিটার দৌড়ে সবার চেয়ে ভালো করেন তরুণ পেসার নাহিদ রানা।