বিশ্বাসের নাম রবি, রূপকথার নাম বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট
বাংলাদেশ দল
বাংলাদেশ দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিশ্বাস যখন বাইশ গজের ক্রিকেটকে ঘিরে, তখন আশাবাদী হওয়াটাই সবচেয়ে কঠিন কাজ। সেই কঠিন কাজটিই বছরের পর বছর করে আসছে রবি। কারণ যারা বিশ্বাস করে, তারা কখনো হাল ছাড়ে না। আর সেই বিশ্বাস থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের পাশে থেকেছে রবি। লড়েছে একসঙ্গে, রেখেছে আস্থা, বলেছে, ‘পারবে তুমিও।’

এই বিশ্বাসের ফল জানতে হলে ফিরে তাকাতে হয় কয়েক বছর পেছনে। ২০১৫ থেকে ২০১৮ সাল। সময়টিকে অনেকেই বলেন বাংলাদেশ ক্রিকেটের ‘সোনালি অধ্যায়’। সেই সময়ের পুরোটা জুড়েই টাইগারদের পাশে ছিল রবি। কখনো স্পনসর হয়ে, কখনো সাহস হয়ে, কখনো বা বিশ্বাসের শক্তি হয়ে।

ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়। একের পর এক ইতিহাস লিখছিল বাংলাদেশ। রঙিন পোশাকের সেই সাফল্যের রং ছড়িয়ে পড়েছিল সাদা পোশাকেও। ইংল্যান্ডকে হারিয়ে টেস্টে জয়, এরপর প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকেও হারানো। প্রতিটি অর্জনই যেন বলে দিচ্ছিল, এবার সময় বাংলাদেশের।

শুধু মাঠের সাফল্য নয়, প্রতিভা অন্বেষণের মাধ্যমেও বাংলাদেশের ক্রিকেট পেয়েছে রিশাদ হোসেন ও ইবাদত হোসেনের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের। টাইগারদের প্রতিটি সাফল্য তখন চাপা গর্জনে জানিয়ে দিচ্ছিল, বাংলাদেশের ক্রিকেট নতুন গল্প লিখছে। আর সেই গল্পের অন্যতম অংশীদার ছিল রবি। রবি আর টাইগার, তখন যেন একেবারেই ‘উইনিং কম্বিনেশন’।

তবে জয়ের সেই গল্প একসময় ধীরে ধীরে ফিকে হয়েছে। এসেছে চড়াই উতরাই। হারের বৃত্তে ঘুরপাক খেয়েছে দল, মাঠের হতাশা ছড়িয়ে পড়েছে গ্যালারিতেও। মলিন হয়েছে ভক্তদের মুখ। কেউ আক্ষেপ করেছেন, কেউ হয়তো দূরেও সরে গেছেন। কিন্তু ভালোবাসা আর আশার টান যে এত সহজে ছিন্ন হওয়ার নয়। তাই আবারও ফিরেছেন তাঁরা। আর টাইগারদের পাশে তখনও দাঁড়িয়ে ছিল রবি।

কোটি মানুষের আশাকে সঙ্গী করে, সেই বিশ্বাসকে শক্তি বানিয়ে বাংলাদেশ ক্রিকেট দল শুরু করেছে নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প। আর সেই ফিরে আসার গল্প যে একদিন রূপকথা হয়ে উঠবে, সেটি যেন ইতিহাসের পাতাতেই লেখা ছিল। কারণ ইতিহাসই বলে, রবি আর টাইগার মানেই ‘উইনিং কম্বিনেশন’।

সেই ধারাবাহিকতায় পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। শুধু জয় নয়, ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। এরপর এসেছে আরও বড় এক স্বপ্নপূরণ। যে স্বপ্ন বাস্তবে দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা করতে হয়েছে দশকের পর দশক।

অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণশক্তির অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার টেস্ট জিতেছে বাংলাদেশ। সাদা ক্যানভাসে লাল সবুজ অক্ষরে লেখা হয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে সুন্দর গল্পগুলোর একটি। এর সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠা, ফাইনালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখা। বারবার ফিরে এসে টাইগাররা প্রমাণ করেছে, হারিয়ে গেলেও আবার ঘুরে দাঁড়ানো যায়।

লাল সবুজের সেই রূপকথা এখনো চলছে। আকাশছোঁয়ার যে গল্প টাইগাররা লিখে চলেছে, তার সীমানা যেন ক্রমেই বিস্তৃত হচ্ছে। আর সেই গল্পে বরাবরের মতোই জ্বলজ্বলে অক্ষরে লেখা আছে রবির নাম। গর্বিত স্পনসর হিসেবে, সাফল্যের অংশীদার হিসেবে, বিশ্বাসের বাতিঘর হিসেবে।

থাকবেই বা না কেন? দিন শেষে টাইগারদের এই গল্প তো শুধু তাদের একার নয়। এ গল্প কোটি মানুষের। একসঙ্গে জেতার গল্প। পাশে থাকার গল্প। বিশ্বাস রাখার গল্প। আর সবাই মিলে একসঙ্গে বলার গল্প, ‘পারবে তুমিও।’

আরো পড়ুন: