ইমরানের ইস্যুতে পাকিস্তানের ক্রিকেটারদের আওয়াজ তুলতে বলছেন মইন
জাভেদ মিয়াঁদাদের পর ইমরান খানের পাশে দাঁড়ালেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক মইন খান। পাকিস্তান সরকারের প্রতি বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের সঙ্গে যথাযথ আচরণের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইমরানের সমর্থনে কথা বলতে দেশটির অন্য ক্রিকেটারদেরও এগিয়ে আসার অনুরোধ করেছেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।