মোহামেডানের নেতৃত্বে এবার মাহমুদউল্লাহ
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান আসরে মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছিলেন তামিম ইকবাল। তবে ২৪ মার্চ ম্যাচ খেলার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পরবর্তীতে পুরো ডিপিএল থেকে ছিটকে গেছেন তিনি।