৬৯ ম্যাচের ডিপিএল শুরু হচ্ছে ৪ মে

ডিপিএল
ডিপিএল
ডিপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুম শুরু হচ্ছে আগামী ৪ মে। টুর্নামেন্টটি শেষ হবে ১১ জুন। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

দেশের ছয়টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ সূচি শিগগিরই প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছে বিসিবি। আসন্ন এই মৌসুমে লিগের কাঠামোয় আনা হয়েছে পরিবর্তন। এবার থাকছে না কোনো সুপার লিগ।

ফলে পয়েন্ট তালিকার শীর্ষ দলের হাতে উঠবে শিরোপা। তবে লিগের নিয়ম অনুযায়ী, রেলিগেশন লিগ আয়োজন করা হবে। এই পর্বের মাধ্যমে নির্ধারিত হবে কোন দলগুলো প্রথম বিভাগে নেমে যাবে।

সব মিলিয়ে এবারের মৌসুমে মোট ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে লিগ পর্বে থাকবে ৬৬টি ম্যাচ, আর রেলিগেশন লিগে হবে আরও ৩টি ম্যাচ। দেশের শীর্ষ লিস্ট 'এ' মর্যাদার এই টুর্নামেন্টে অংশ নেবে ঢাকার শীর্ষস্থানীয় ১২টি ক্লাব।

যেখানে রয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মতো ঐতিহ্যবাহী ক্লাব। পাশাপাশি রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব।

পাশাপাশি আরও রয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স ধানমন্ডি স্পোর্টস ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব, ঢাকা লেপার্ডস।

আরো পড়ুন: