দুইদিনে ১৩৫ ক্রিকেটারের দল বদল, কে কোন দলে খেলবেন?

ডিপিএল
লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ
লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রবিবার শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদল। অনেক ক্রিকেটার স্বশরীরে এসে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের সিসিডিম কার্যালয়ে দল পরিবর্তন করেছেন। আবার অনেকেই অনলাইনে নিজেদের দল বেছে নিয়েছেন। দুই দিনে মোট ১৩৫ জন ক্রিকেটার দলবদল করেছেন।

বেশিরভাগ ক্রিকেটারই প্রথম দিন দল বদল করেছেন। প্রথম দিন এক দল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছিলেন ৭৯ ক্রিকেটার। এর মধ্যে প্রাইম ব্যাংক দলে ভিড়িয়েছে আজিজুল হাকিম তামিম, শাহাদাত হোসেন, আরিফুল ইসলাম, রায়ান রাফসান, আকবর আলী ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটারকে। একই দলের হয়ে খেলবেন শামীম হোসেন পাটোয়ারি।

পিছিয়ে নেই ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিংও। তারা রিপন মন্ডলের সঙ্গে দলে নিয়েছে পারভেজ হোসেন ইমনকে। দলটির হয়ে খেলবেন ইয়াসির আলী রাব্বি, রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরী। ঢাকা লেপার্ডসের হয়ে খেলবেন মোহাম্মদ মিঠুন ও মুমিনুল হক। তাদের সঙ্গী জাওয়াদ আবরার।

আবাহনী লিমিটেড বরাবরই তারকাবহুল দল গড়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। নাজমুল হোসেন শান্তর সঙ্গে, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন আছেন দলটিতে। পাশাপাশি ইকবাল হোসেন ইমন, খালেদ আহমেদ ও মারুফ মৃধাও খেলবেন আবাহনীর হয়ে।

দ্বিতীয় দিনের দল বদলে সবচেয়ে বড় আকর্ষণ ছিল লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে। এই দুই অধিনায়ক যোগ দিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। দুজনই এবারই প্রথম এই দলের হয়ে প্রিমিয়ার লিগে খেলছেন। পাশাপাশি এবারই এক সঙ্গে খেলার স্বাদ পাবেন দেশের শীর্ষ এই দুই ক্রিকেটার।

দেশের শীর্ষ লিস্ট 'এ' মর্যাদার এই টুর্নামেন্টে অংশ নেবে ঢাকার শীর্ষস্থানীয় ১২টি ক্লাব। যেখানে রয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মতো ঐতিহ্যবাহী ক্লাব। পাশাপাশি রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স ধানমন্ডি স্পোর্টস ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব, ঢাকা লেপার্ডস।

দুই দিনে দল বদল করলেন যারা-

আবাহনী লিমিটেড-

খালেদ আহমেদ, সাব্বির রহমান রোমান, জাকের আলী অনিক, মারুফ মৃধা, অনিক সরকার, রোহানাত দৌল্লা বর্ষণ, সাব্বির হোসান, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, ইকবাল হাসান ইমন, সৌম্য সরকার।

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব-

তাওফিক খান তুষার, তোফায়েল আহমেদ রায়হান, আশরাফুল হাসান, নাসির হোসেন, মাহফিজুল ইসলাম।

বসুন্ধরা স্ট্রাইকার্স-

রাজিব দাস, আল আমিন, রুয়েল মিয়া, ইফরান হোসেন, নাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, আসাদুজ্জামান পায়েল, ইসমাইল জায়েদ উল্লাহ, ইমরানুজ্জামান।

ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড-

মইনুল ইসলাম, শরিফুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ, রানা শেখ, মিনহাজুল আবেদীন আসিফ, শফিকুল ইসলাম, মহর শেখ, ফয়সাল সরকার রায়হান, আদিল বিন সিদ্দিক, নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু, গোলাম কিবরিয়া, সাজিদ হোসেন, মইনুল ইসলাম প্রধান দীপ, শাহরিয়ার কমল।

সিটি ক্লাব-

শাকিল হোসেন, আহরার আমিন পিয়ান, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, জিল্লুর রহমান বিজয়, মিজানুর রহমান, ফাহিম হাসান, নিহাদ উজ জামান, এনামুল হক আশিক, সাজ্জাদুল হক রিপন, মেহেদী মারুফ, আনামুল হক, সাদিকুর রহমান, তৌফিক আহমেদ, আবদুল্লাহ আল মামুন, আবদুল গফ্ফার সাকলাইন, আবির হোসেন।

ঢাকা লেপার্ডস-

সৈকত আলী, মেহেদী হাসান, শেখ পারভেজ জীবন, ইফতেখার হোসেন ইফতি, মইন খান, মোহাম্মদ মিঠুন, আল ফাহাদ, ওয়াসি সিদ্দিকী, দেবাশীষ সরকার দেবা, মুমিনুল হক সৌরভ, জাকির হাসান, হাসান মুরাদ, জাওয়াদ আবরার, আলাউদ্দিন আহমেদ বাবু, আরাফাত সানি।

গাজী গ্রুপ ক্রিকেটার্স-

ইমন আলী, অভিষেক দাস অরণ্য, আজিজুল হাকিম রনি, নাঈম আহমেদ, তাফসির আরাফাত তাসিব, রুবেল মিয়া, প্রিতম কুমার, রহিম আহমেদ।

গুলশান ক্রিকেট ক্লাব-

বিশাল চৌধুরী, তানভীর হোসেন, আতীকুর রহমান, মুসাব্বের হোসেন মুন, ইসলামুল আহসান আবির, তাসদিকুর রহমান, শরিফ সরকার।

লিজেন্ডস অব রূপগঞ্জ-

ইরফান শুক্কুর, সফর আলী, রিফাত বেগ, নাসুম আহমেদ, আশিকুর রহমান শিবলি, রবিউল ইসলাম রবি, আহমদ শরিফ, হাবিবুর রহমান সোহান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, শাহরিয়ার আহমেদ, আইচ মোল্লা।

মোহামেডান স্পোর্টিং ক্লাব-

এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম আহমেদ, তাইবুর রহমান পারভেজ, রিপন মন্ডল, নাঈম শেখ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-

আবু হাশিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আলিস আল ইসলাম, রায়ান রাফসান রহমান, হাবিবুর শেখ মুন্না, আজিজুল হাকিম তামিম, খালিদ হাসান, আকবর আলী, শামীম মিয়া, আবু হায়দার রনি, এনামুল হক, মেহেদী হাসান, রিজান হোসেন, ইকবাল হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, টিপু সুলতান, আরিফুল ইসলাম।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-

হুমায়ুন আহমেদ, মোহাম্মদ রাকিব, শাখির হোসেন শুভ্র, তন্ময় আহমেদ, মুক্তার আলী, মোহাম্মদ আবদুল্লাহ, কালাম সিদ্দিকি, সুমন খান, রাকিবুল আতিক।

আরো পড়ুন: