বিসিবি সবসময় চায় সাকিব বাংলাদেশের হয়ে খেলুক: ফারুক আহমেদ
গুঞ্জন আছে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফিরতে পারেন সাকিব আল হাসান। এমনকি তাকে কেন্দ্রীয় চুক্তিতেও ফেরানোর ইঙ্গিত দেয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। তবে তাকে ছাড়াই চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। তবে পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব ফিরতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।