এই মন্তব্য দেশের ক্রিকেটভক্ত ও সাবেক খেলোয়াড়দের মধ্যে বিতর্ক তৈরি করেছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা শাদাবের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান। শহিদ আফ্রিদি, সাকলাইন মুশতাকদের পর এই বিষয়ে মন্তব্য করেছেন সাবেক ব্যাটার আহমেদ শেহজাদ।
শেহজাদ বলেন, 'তুমি (শাদাব খান) চোরাই পথে দলে এসেছো। না তুমি পারফর্মার, না ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলো। কোনো পারফরম্যান্স না করেও সমর্থন পাচ্ছো। চোট পেলেও পুনর্বাসন করো না। কেন্দ্রীয় চুক্তি থেকে অন্যদের বাদ দেওয়া হলেও তোমাকে রাখা হয়েছে। এটা যদি পক্ষপাতিত্ব নয়, তাহলে জানি না পক্ষপাতিত্ব কী।'
তিনি নব্বইয়ের দশকের পাকিস্তান দলের পারফরম্যান্সের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা করেন, 'ওরা ভারতকে বিশ্বকাপে হারাতে না পারলেও অন্যান্য ম্যাচে আধিপত্য দেখাত। তাদের পারফরম্যান্স তোমাদের চেয়ে অনেক ভালো ছিল। বড়দের সম্মান করতে শেখো।'
একই অনুষ্ঠানে সাবেক পেসার মোহাম্মদ আমির বলেন, 'সফরে থাকলে সমালোচনা হবেই। সফরে এমন মন্তব্য করার সময় নেই। পারফরম্যান্স দিয়ে সমালোচকদের চুপ করানো উচিত। পারফর্ম না করলে চুপ থাকা উচিত।'
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। এই গ্রুপে তাদের সঙ্গী ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা।