৪ উইকেট পাওয়ার পর সবচেয়ে বাজে অনুভূতি এবারই: জাম্পা

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার, কারণ এর আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল দল দুটির। তবু মাঠে নামার পর পেশাদারিত্বে ঘাটতি রাখেনি অস্ট্রেলিয়া।

জয়ের ভিত গড়ে দেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। চার ওভারে ২১ রানে চার উইকেট নিয়ে তিনি ওমানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। তার বোলিংয়ে চাপে পড়ে বড় সংগ্রহ গড়তে পারেনি প্রতিপক্ষ। পরে ব্যাটাররা লক্ষ্য তাড়া করে সহজ জয় নিশ্চিত করে।

ম্যাচসেরা হওয়ার পরও জাম্পার কণ্ঠে ছিল না তৃপ্তির সুর, 'সত্যি বলতে, একদম শূন্য লাগছে। উইকেট পাওয়ার চেয়ে অবশ্যই পাওয়া ভালো। তবে চার উইকেট পাওয়ার পর আমার সবচেয়ে বাজে অনুভূতি হয়তো এটিই। কালকেই দেশের পথে উড়াল দিচ্ছি, সত্যি বলতে এরকম কিছু তো ভাবনায়ও ছিল না। কাজেই এই অনুভূতি বলার মতো নয়।'

২০০৯ সালের পর এবারই প্রথম গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সাফল্য বরাবরই প্রত্যাশার তুলনায় কম। একমাত্র শিরোপাটি এসেছে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে। এরপরের দুই আসরে সেমিফাইনালেও উঠতে পারেনি দলটি, আর এবার থামতে হলো আরও আগে।

গত কয়েক আসরের পারফরম্যান্স নিয়ে হতাশা লুকাননি জাম্পা, 'এসব টুর্নামেন্টে ভালো ক্রিকেটার ও ভালো দল হিসেবে একটা পরিচিতি আছে আমাদের। তবে ২০২১ সালে জয়ের পর থেকে বিশ্বকাপে আমাদের ফলাফল হতাশাজনক।'

'বিশেষ করে ২০২২ ও ২০২৪ সালে, ওই দুটি দলের আরেকটু এগিয়ে যাওয়া উচিত ছিল এবং শিরোপা জয়ের কাছাকাছি যাওয়া উচিত ছিল। এই টুর্নামেন্টগুলোর শেষে গিয়ে কী হয়, কেউ জানে না। গত দুটি বিশ্বকাপে আমাদের দল যেমন ছিল, সেদিক থেকে ফলাফল ছিল হতাশাজনক।'

আরো পড়ুন: