সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ, অভিষেক নিজেকে মেলে ধরবেই: মরকেল

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি অভিষেক শর্মা। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। তাকে ঘিরে চলছে নানান আলোচনা-সমালোচনা।

গত দেড় বছরে আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছিলেন অভিষেক। দ্রুত রান তোলার দক্ষতা ও পাওয়ার-হিটিংয়ে তিনি হয়ে উঠেছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম মুখ। বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে, এমন প্রত্যাশাই ছিল অনেকের।

কিন্তু গ্রুপ পর্ব শেষেও তার নামের পাশে নেই একটি রানও। এই অপ্রত্যাশিত পরিসংখ্যানই আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে তাকে। তবে ভারতের বোলিং কোচ মর্নে মরকেল বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন।

তিনি বলেন, 'আমাদের দলের ভেতর একদম কোনো আলোচনাই নেই এটা নিয়ে। অভিষেক বিশ্বমানের ক্রিকেটার। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে সৌভাগ্যবশত কেউ না কেউ দাঁড়িয়ে গেছে। সে অবশ্যই প্রত্যাশামতো রান করতে পারেনি।'

মরকেলের মতে, বাইরের সমালোচনা দলের পরিবেশে প্রভাব ফেলেনি। বরং টিম ম্যানেজমেন্ট আস্থা রাখছে তরুণ এই ব্যাটারের সামর্থ্যের ওপর। ব্যাটিং অর্ডারে তার ভূমিকা নিয়েও আপাতত কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই।

তিনি বলেন, 'এখন আমরা বিশ্বকাপের খুবই গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছে যাচ্ছি এবং আমি মোটামুটি নিশ্চিত, সে নিজেকে মেলে ধরবেই। শুধু দলের জন্যই নয়, খেলাটি যারা দেখছে, সবার জন্যই সে জ্বলে উঠবে, কারণ সে বিনোদন দেয়া ব্যাটার। আমরা এটা দেখতেই ভালোবাসি। নেটে সে ভালো হিট করছে। এখন স্রেফ ম্যাচে ভালো একটা শুরু ও এরপর এগিয়ে যাওয়ার ব্যাপার।'

আরো পড়ুন: