কমে গেল বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ম্যাচ
যুব এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। তবে ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে ওমানে যেতে পারেনি বাংলাদেশ দল।
যুব এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। তবে ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে ওমানে যেতে পারেনি বাংলাদেশ দল।
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটা সময় ছিল, যখন বোলিং আক্রমণে দেখা যেত ৩-৪ জন স্পিনারের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট শিকারিদের তালিকাতেও সবার উপরে ছিল স্পিনারদের নাম। তবে বর্তমান সময়ে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। বাংলাদেশের বেশিরভাগ সাফল্যই আছে পেসারদের হাত ধরে।
ভারতের মাটিতে স্পিন সামলানোর কৌশল শিখতে ইউটিউবে বিরাট কোহলি ও স্টিভ স্মিথের ব্যাটিং দেখেছেন নাথান ম্যাকসুইনি। সেই প্রস্তুতি কাজে লাগিয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ সফল হয়েছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের এই ব্যাটার। তার ব্যাটে ভর করেই পুদুচেরিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া ‘এ’।
টুর্নামেন্টজুড়ে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। একের পর এক হারে অনেকটাই পিছিয়ে পড়েছিল দলটি। তবে ভারতের বিপক্ষে ৩ রানের রোমাঞ্চকর জয় নতুন করে আশা দেখাচ্ছে বাংলাদেশকে। এই জয়ে বল হাতে বড় অবদান রেখেছেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। ৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি।
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশের সাত সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে হবে ছয় ওভারের এই প্রতিযোগিতা। এবারের আসরে অংশ নেবে ১২টি দেশ। বাংলাদেশের নেতৃত্বে থাকবেন আবু হায়দার রনি।
আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সেই সিরিজে বাংলাদেশকেই ফেভারিট মানছেন রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। সাউথ আফ্রিকাকেও বাংলাদেশ কঠিন পরীক্ষা দেবে বলে বিশ্বাস রমিজের। যদিও সেই সিরিজটি সাউথ আফ্রিকার মাটিতে খেলবে বাংলাদেশ।
প্রতি ম্যাচেই রেকর্ড গড়ছেন অভিষেক শর্মা। ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩০ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন ভারতের এই ওপেনার। এই বিধ্বংসী ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র এক হাজার ২৪ বলে দুই হাজার রান পূর্ণ করার রেকর্ডও গড়েছেন তিনি। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার কীর্তিও গড়েছেন অভিষেক।
ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজ়কে ১৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। আগের ম্যাচে ২৫০ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ়। তবে এবার ২২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থেমে যেতে হয়েছে তাদের। ভারতের জয়ের নেপথ্যে বোলারদের অবদানের কথা তুলে ধরেছেন শ্রেয়াস আইয়ার। তবে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন ভারত অধিনায়ক।
দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ইন্ডিয়া চ্যাম্পিয়নসকে ৩ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। এই ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়া চ্যাম্পিয়নস ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রানেই থেমে যায়। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
ম্যাচ জিততে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৩৭ রান। অক্ষর প্যাটেলকে সামনে পেয়ে তিন ছক্কার সঙ্গে একটি চারও মারলেন শামার স্প্রিঙ্গার। তবে জয়ের জন্য যথেষ্ট হলো না। বৃথা গেল স্প্রিঙ্গারের ১১ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস। এর আগে ছোট ছোট ইনিংসে আশা জাগালেও ওয়েস্ট ইন্ডিজকে জয়ের পথ দেখাতে পারেননি শিমরন হেটমায়ার, কামিল পুরান কিংবা শেরফান রাদারফোর্ডরা।তৃতীয় টি-টোয়েন্টি ক্যারিবীয়দের ১৪ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
প্রথম টি-টোয়েন্টির ছন্দটা ধরে রেখে আক্রমণাত্বক ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেন শাহিবজাদা ফারহান। ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির সুযোগ জাগিয়ে ৯৬ রানে থেমেছেন মাজ সাদাকাদ। তাদের দুজনের ওমন ইনিংসেই দুইশর বেশি পুঁজি পায় পাকিস্তান। রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শ্রীলঙ্কা থেমেছে ৭ উইকেটে ১৩৩ রানে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের ৮২ রানে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান। শাহিবজাদার নেতৃত্বে প্রথম সিরিজেই বাজিমাত করল স্বাগতিকরা।
ডারবান টেস্টের তৃতীয় দিনে সাউথ আফ্রিকাকে ২৮৪ রানে অল আউট করে দিয়েছে অস্ট্রেলিয়া। তাতেই প্রথম ইনিংসে ১০৬ রানের লিড নিয়েছে সফরকারীরা। নিজেদের প্রথম ইনিংসে ৩৯০ রান করে অল আউট হয়েছিল অজিরা। এরপর প্রোটিয়াদের গুড়িয়ে দিতে বড় অবদান রেখেছেন প্যাট কামিন্স। তিনি ৫৪ রানে ৩ উইকেট শিকার করেছেন।