তিনটিই ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। গত ৭ মার্চই অবশ্য পাকিস্তানের ৫ সদস্যের একটি দল ঢাকায় নামে। আজ নতুন করে যোগ দিলেন দলটির ১৫ ক্রিকেটার ও ৭ কোচিং অ্যান্ড সপোর্টিং স্টাফ।
ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে পাকিস্তান দল। ঢাকায় নেমেই তারা বিমানবন্দরে সেহরি করে নেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান দলের।
তবে মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কট অনিশ্চয়তায় ফেলে দেয় সিরিজটির ভাগ্য। সেই সব শঙ্কা কাটিয়ে বাংলাদেশে আসলো পাকিস্তান দল।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। এরপর দলটির সব ক্রিকেটার দেশে ফিরে গেছেন। তবে কোচিং স্টাফদের কয়েকজন সদস্য শ্রীলঙ্কাতেই রয়ে গিয়েছিলেন। তারাই সবার আগে বাংলাদেশে পা রাখেন।
পাকিস্তান স্কোয়াড: শাহীন আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সাল মান আলী আঘা ও শামিল হুসাইন।