আমিরের দলকে দেয়ার অনেক কিছু আছে: ইবাদত
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন মোহাম্মদ আমির। পাকিস্তানের এই পেসারকে দলে পেয়ে উচ্ছ্বসিত ইবাদত হোসেন। দলে আমির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই বিশ্বাস তার।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন মোহাম্মদ আমির। পাকিস্তানের এই পেসারকে দলে পেয়ে উচ্ছ্বসিত ইবাদত হোসেন। দলে আমির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই বিশ্বাস তার।
এবারের বিপিএলকে সামনে রেখে শক্তিশালী দল গড়েছে নোয়াখালী এক্সপ্রেস। নিলামে নাটকীয়ভাবে টানা দুই ডাকে জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে নিয়েছে দলটি। দেশি ক্রিকেটারদের মধ্যে দলটিতে আছেন সৌম্য সরকার ও হাসান মাহমুদের মতো তারকা।
২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন এই লিগকে ঘিরে ইতোমধ্যেই বাংলাদেশে আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। ইতোমধ্যেই বেশ কজন আন্তর্জাতিক ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছেন।
প্রথম দুই ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। তৃতীয় ওভারে দিয়েছিলেন ৮ রান। প্রথম তিন ওভারে ভালো বোলিং করলেও শেষটা ভালো করতে পারেননি তিনি। কোটার শেষ ওভারে ৪ ছক্কায় হজম করেছেন ২৫ রান। সব মিলিয়ে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ৪১ রান খরচা করে ২ উইকেট নিয়েছেন তাসকিন।
ভারতীয় অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ৩৭ বছর বয়সী গৌতম প্রায় ১৪ বছরের দীর্ঘ ঘরোয়া ক্যারিয়ারের ইতি টানলেন।
চোটে পড়ায় আইপিএলের সবশেষ আসরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলতে পারেননি মহসিন খান। বাঁহাতি পেসারের মতো চোটে ভুগছেন আভেষ খানও। ভারতের ডানহাতি পেসার মাঠের বাইরে আছেন গত আসর শেষ হওয়ার পর থেকেই। আইপিএলের আগামী মৌসুমেও লক্ষ্ণৌর হয়ে খেলবেন তারা দুজন। তবে এখনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তারা। নিজেদের স্বার্থে মহসিন ও আভেষের পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছে লক্ষ্ণৌ।
রংপুর রাইডার্সের হয়ে আবারও কোচিং করাতে এসেছেন মিকি আর্থার। গত বিপিএলে তার অধীনে প্লে অফে খেলেছিল রংপুর। টানা ৮ ম্যাচে অপরাজিত থাকার পর এলিমিনেটরে খুলনা টাইগার্সের সাথে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবার আর সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চান না তিনি।
ইফতিখার হোসেন ইফতির হাফ সেঞ্চুরিতে ভালো শুরু পেলেও রংপুর রাইডার্সের লাগাম টেনে ধরেন আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল। সহজ লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিম ও জিসান আলমের ব্যাটে ভালো শুরু পায় রাজশাহী ওয়ারিয়র্স। দ্রুত কয়েকটি উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত ও আকবর আলীর ব্যাটে ৫ উইকেটের জয় পেয়েছেন হান্নান সরকারের শিষ্যরা। রংপুরকে হারিয়ে বিপিএলের প্রস্তুতিটা ভালোভাবেই সারল রাজশাহী।
বিপিএল শুরুর আগে মিরপুরে দেশীয় শিল্পীদের নিয়ে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে নিরাপত্তা শঙ্কায় সেই অনুষ্ঠান বাতিল করে দেশের ক্রিকেট বোর্ড। তবে টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করে বিসিবি। ঢাকার পরিবর্তে ছোট পরিসরে সিলেটে উদ্বোধনী অনুষ্ঠান করবে তারা। মূলত দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিনিয়ত সিদ্ধান্ত বদলাতে হচ্ছে তাদের, এমনটাই জানিয়েছেন ইফতেখার রহমান মিঠু।
২১ ডিসেম্বর বিকেলের ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে লড়াইয়ে চার বলের মধ্যে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে দুবাই ক্যাপিটালসের হয়ে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। রাতের ম্যাচে চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে সাকিব আল হাসান নিয়েছেন ২ উইকেট। পরবর্তীতে ব্যাটিংয়ে করেছেন অপরাজিত ১৭ রান। এমআই এমিরেটসকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিবও। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে মুস্তাফিজ-সাকিবদের পারফরম্যান্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্তুতি। নাজমুল আবেদিন ফাহিম জানালেন, মুস্তাফিজদের পারফরম্যান্সই প্রমাণ করে বাংলাদেশের খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। দলটি নিলামের পর একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে। কদিন আগেই তারা আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দলে নিয়েছে। এবার দলটি চুক্তি করেছে আফগানিস্তানের হার্ডহিটার ওপেনার সেদিকউল্লাহ অটলের সঙ্গে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ( বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।